ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শ্যালিকা হত্যা মামলায় পলাতক আসামির মৃত্যুদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 36

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যা এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টার মামলায় সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সালাউদ্দিন।

আরও পড়ুন  সিরিয়ায় বিদ্রোহীদের আত্মসমর্পণ আহ্বান, কঠিন পরিণতির হুমকি নতুন প্রেসিডেন্টের- ১৬২ আসাদপন্থির ‘মৃত্যুদণ্ড কার্যকর

এ সময় বোন ও শিশুসন্তানকে রক্ষা করতে এগিয়ে আসেন মনি বেগম। কিন্তু সালাউদ্দিন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সালাউদ্দিনের স্ত্রী রায়না বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘদিন বিচারিক কার্যক্রম চলার পর বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

শ্যালিকা হত্যা মামলায় পলাতক আসামির মৃত্যুদণ্ড

আপডেট সময় ০২:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যা এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টার মামলায় সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রায়না বেগম ও তাদের ছয় মাস বয়সী শিশুসন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সালাউদ্দিন।

আরও পড়ুন  লুটপাটের অভিযোগে ৬ ফিলিস্তিনিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল হামাস