ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনা নিরীহ আ.লীগ নেতাকর্মীদের বিপদে ফেলছেন: রিজভী ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান শিক্ষামন্ত্রীর প্রাথমিকে ১ কোটি শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন: রিজভী কর্মী পাঠানোয় অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গ্রিস থেকে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীর স্বেচ্ছায় প্রত্যাবর্তন শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী জুমার নামাজের পর মিছিলের চেষ্টা, চট্টগ্রামে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান শিক্ষামন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে। এসব বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে হবে।

আরও পড়ুন  ইরানে হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের আহ্বান

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন নতুন বই ও শিক্ষার সুযোগ তৈরি করা হচ্ছে। ২০২৮ সাল থেকে ধাপে ধাপে শিক্ষাক্রমে নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

সংশ্লিষ্টরা জানান, ‘প্রকৃতির পাঠশালা’ উদ্যোগের মাধ্যমে শিশুরা প্রচলিত শ্রেণিকক্ষের বাইরে প্রকৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৯:৪৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিশুদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য প্রকৃতিনির্ভর ও আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নাচ-গানসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের সম্পৃক্ত করতে হবে। এসব বিষয়ে তাদের আগ্রহী করে তুলতে হবে।

আরও পড়ুন  গাজায় ইসরায়েলের ত্রাণ সরবরাহ বন্ধ ও ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা, মধ্যস্থতার আহ্বান হামাসের