ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

শাহাদতের সেঞ্চুরির পরও হার, ফাইনালে পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। শাহাদত হোসেনের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ ২৩২ রান করলেও ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন হাসান নেওয়াজ। এ ছাড়া শাহজাইব খান ৫০, ফারহান ইউসাফ ৪৬ ও অধিনায়ক আব্দুল সামাদ ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে এসে চার বলের ব্যবধানে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে ফিরিয়ে দেন রিপন মন্ডল। ২১ রানের মধ্যেই দুই উইকেট হারায় দলটি।

আরও পড়ুন  পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু, দুর্ভোগে লাখো মানুষ

তবে এরপর ঘুরে দাঁড়ান হাসান নেওয়াজ ও শাহজাইব খান। তাঁদের ১১০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান। নেওয়াজকে ৬২ রানে মোহাম্মদ রুবেল এবং শাহজাইবকে ৫০ রানে ফিরিয়ে দেন রাকিবুল হাসান। তবে চতুর্থ উইকেট হারানোর পর অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। তবে শুরুটা ভালো হয়নি। দলীয় ১৪ রানে অধিনায়ক সাইফ হাসান ২ এবং ১৬ রানে মাহমুদুল হাসান জয় ৯ রান করে আউট হন।

এরপর শাহাদত হোসেন ও মাহিদুল ইসলাম ৯৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের শিকার হন মাহিদুল। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান শাহাদত। ৬১ বলে অর্ধশতক পূর্ণ করার পর ইনিংস আরও বড় করেন তিনি।

পরবর্তী সময়ে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ৫, সাব্বির হোসেন শূন্য, মেহরব ২৮ ও রাকিবুল ১০ রান করে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শাহাদত।

ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালের বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদত। ১১৮ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে রিপন মন্ডল ১২ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সুফিয়ান মুকিম। হাসান নেওয়াজ ও আলী রাজা দুটি করে উইকেট শিকার করেন।

নিউজটি শেয়ার করুন

শাহাদতের সেঞ্চুরির পরও হার, ফাইনালে পাকিস্তান

আপডেট সময় ০১:৪৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। শাহাদত হোসেনের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ ২৩২ রান করলেও ৫ উইকেট ও ২৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন হাসান নেওয়াজ। এ ছাড়া শাহজাইব খান ৫০, ফারহান ইউসাফ ৪৬ ও অধিনায়ক আব্দুল সামাদ ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। দলীয় চতুর্থ ওভারে বোলিংয়ে এসে চার বলের ব্যবধানে দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে ফিরিয়ে দেন রিপন মন্ডল। ২১ রানের মধ্যেই দুই উইকেট হারায় দলটি।

আরও পড়ুন  পাকিস্তানে ট্রেন অভিযানে এখন পর্যন্ত ২৭ সশস্ত্র ব্যক্তি নিহত, সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত