ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
ছুটির দিনেও খোলা ছিলো ১১৮ কারখানা হাসিনা নিরীহ আ.লীগ নেতাকর্মীদের বিপদে ফেলছেন: রিজভী ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান শিক্ষামন্ত্রীর প্রাথমিকে ১ কোটি শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন: রিজভী কর্মী পাঠানোয় অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গ্রিস থেকে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীর স্বেচ্ছায় প্রত্যাবর্তন শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী

ছুটির দিনেও খোলা ছিলো ১১৮ কারখানা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিনেও ১১৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রেখেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার (২৭ নভেম্বর) এসব কারখানা খোলা রাখা হয়।

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে গত কয়েক দিন ধরে সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে উৎপাদন ঘাটতি পূরণ এবং রপ্তানি আদেশের পণ্য সময়মতো জাহাজীকরণ নিশ্চিত করতে ছুটির দিনেও কারখানা চালু রাখার সিদ্ধান্ত নেন মালিকপক্ষ।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় শুক্রবার সাভার-আশুলিয়ার ১১৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম অব্যাহত ছিল। এসব কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়।

আরও পড়ুন  ডিইপিজেডে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৯০টি কারখানায় বিদ্যুৎ সংকট

কয়েকটি কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির কারণে উৎপাদনে যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নেওয়ার লক্ষ্যেই ছুটির দিনেও কারখানা চালু রাখা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ে রপ্তানি আদেশের পণ্য জাহাজীকরণ নিশ্চিত করাও এ সিদ্ধান্তের অন্যতম কারণ।

এর আগে গত শুক্রবারও উৎপাদন ঘাটতি পূরণে সাভার ও আশুলিয়ার ১২৬টি পোশাক কারখানা খোলা রেখেছিল মালিকপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ছুটির দিনেও খোলা ছিলো ১১৮ কারখানা

আপডেট সময় ১০:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬