ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

পুলিশ সদস্যদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রকে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে ভালো ফল অর্জনের জন্য নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি গ্রেড-১ (ফিন্যান্স) এবং বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের অতিরিক্ত আইজিপি, ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শকও অংশ নেন।

প্রতিযোগিতার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সম্পাদক এ এন এম মারুফ আব্দুল্লাহ। এ সময় শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে।

চূড়ান্ত প্রতিযোগিতায় জুডো বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ।

তায়কোয়ানডো বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)। এ বিভাগে রানারআপ হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

উশু বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ডিএমপি এবং রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। অন্যদিকে কারাতে বিভাগে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছে চট্টগ্রাম রেঞ্জ। রানারআপ হয়েছে সিএমপি।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি আলী হোসেন ফকির।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০২৬, রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এ প্রতিযোগিতা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি

আপডেট সময় ০২:৩৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।

পুলিশ সদস্যদের উদ্দেশে আলী হোসেন ফকির বলেন, দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন  পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকাংশে গুছিয়ে আনা হয়েছে: আইজিপি