ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হাতিরপুলে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় পথচারীরা। বিস্ফোরণে কেউ হতাহত হননি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা একজনকে আটক করেন। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন  গাজায় বিস্ফোরণে ইসরাইলের ৭ সেনা নিহত, আহত আরও ৮

এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ইস্টার্ন প্লাজার সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হাতিরপুলে জোড়া ককটেল বিস্ফোরণ, আটক ১

আপডেট সময় ১১:৪৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় পথচারীরা। বিস্ফোরণে কেউ হতাহত হননি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পালিয়ে যাওয়ার সময় পথচারীরা একজনকে আটক করেন। এরপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন  ককটেল ফুটিয়ে সরকারকে সংকটে ফেলা যাবে না: ডা. জাহেদ