ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

রাজধানীর নিউ মার্কেট থানার টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন।

তিনি বলেন, টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  ২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু

এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে দেশত্যাগের প্রস্তুতিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়।

ইমিগ্রেশন পুলিশের তথ্য অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করার সময় তাকে আটক করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত ২২টি মামলা রয়েছে। এর মধ্যে নয়টি হত্যা মামলা। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।

মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সুইডেন আসলামকে গ্রেপ্তারে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে প্রায় এক মাস ধরে চেষ্টা চালাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেশত্যাগ ঠেকাতে পাসপোর্টও ব্লক করা হয়েছিল।

১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা এবং নব্বইয়ের দশকের আরও কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে সুইডেন আসলামের নাম উঠে আসে। ওই সময় কিছুদিন সুইডেনে অবস্থান করেছিলেন তিনি। পরে দেশে ফিরে আসার পর তার পরিচিতি হয় ‘সুইডেন আসলাম’ নামে।

নিউজটি শেয়ার করুন

টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে

আপডেট সময় ০৩:০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজধানীর নিউ মার্কেট থানার টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার আকতার হোসেন।

তিনি বলেন, টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন  জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী