ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
হাসিনা নিরীহ আ.লীগ নেতাকর্মীদের বিপদে ফেলছেন: রিজভী ২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান শিক্ষামন্ত্রীর প্রাথমিকে ১ কোটি শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান নিরপেক্ষ ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ চায় জামায়াত হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন: রিজভী কর্মী পাঠানোয় অনিয়ম হলে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রবাসীকল্যাণ মন্ত্রী গ্রিস থেকে বাংলাদেশিসহ ১১৪ অভিবাসীর স্বেচ্ছায় প্রত্যাবর্তন শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী জুমার নামাজের পর মিছিলের চেষ্টা, চট্টগ্রামে ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র, যিনি আইশোস্পিড নামে পরিচিত, আগামী বছর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণের অংশ হিসেবে ২০২৭ সালে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানান আইশোস্পিড। তিনি বলেন, আগামী বছর ভারত, বাংলাদেশ, নেপাল, কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশে যেতে চান।

বিশ্বের সব দেশ ভ্রমণ করাই তাঁর লক্ষ্য উল্লেখ করে এই স্ট্রিমার বলেন, এ পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘুরেছেন তিনি। আশা করছেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণ করতে পারবেন।

আরও পড়ুন  বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে মার্কিন কোম্পানিগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

আইশোস্পিডের বাংলাদেশি ভক্তরা বেশ কিছুদিন ধরেই তাঁকে এ দেশে আসার আমন্ত্রণ জানিয়ে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বরে এক লাইভস্ট্রিমে বাংলাদেশি এক দর্শকের আমন্ত্রণের জবাবে বাংলাদেশে আসার আগ্রহ জানিয়েছিলেন তিনি। এর আগে একই বছরের সেপ্টেম্বরে লাইভস্ট্রিম চলাকালে তাঁকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একটি জার্সিও উপহার দেওয়া হয়। বিভিন্ন সময় বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন এই ইউটিউবার।

গত অক্টোবরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাজশাহীর এক ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিতেও দেখা যায় তাঁকে। তবে ওই ভক্ত তাঁকে হাসাতে না পারায় কথার মাঝেই অন্য প্রসঙ্গে চলে যান আইশোস্পিড।

গেমিং ও ফুটবলবিষয়ক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পান আইশোস্পিড। বিশেষ করে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তাঁর ভক্তি এবং রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপন অনুকরণ তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দেয়। চলতি মাসের শুরুর দিকে টানা প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিট লাইভস্ট্রিম করে ঘুম ছাড়াই ‘জিটিএ সিক্স’ গেমের মূল কাহিনি শেষ করার দাবি করেও আলোচনায় আসেন তিনি।

তবে ২০২৭ সালে আইশোস্পিডের বাংলাদেশ সফরের নির্দিষ্ট তারিখ কিংবা ঢাকায় সম্ভাব্য কর্মসূচি সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

সূত্র: ডেইলি ওয়াদা

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড

আপডেট সময় ০৯:৫২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র, যিনি আইশোস্পিড নামে পরিচিত, আগামী বছর বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণের অংশ হিসেবে ২০২৭ সালে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভ্রমণ পরিকল্পনার কথা জানান আইশোস্পিড। তিনি বলেন, আগামী বছর ভারত, বাংলাদেশ, নেপাল, কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশে যেতে চান।

বিশ্বের সব দেশ ভ্রমণ করাই তাঁর লক্ষ্য উল্লেখ করে এই স্ট্রিমার বলেন, এ পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘুরেছেন তিনি। আশা করছেন, আগামী দুই বছরের মধ্যে বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণ করতে পারবেন।

আরও পড়ুন  বাংলাদেশে একটি স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলার আশ্বাস দিয়েছে চীন - প্রেস সচিব শফিকুল আলম