ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আর্জেন্টিনার মাটিতে খেলতে যাচ্ছেন মেসি, সূচি চূড়ান্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

দীর্ঘ পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাবের হয়ে কখনোই নিজ দেশের মাটিতে ম্যাচ খেলা হয়নি লিওনেল মেসির। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী বছরের ১৯ জানুয়ারি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিভার প্লেটের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। রিভার প্লেট তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচটির সূচি নিশ্চিত করেছে।

বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার পর আবারও এই মাঠে ফিরতে যাচ্ছেন মেসি। ফলে তাঁকে নিজ দেশের দর্শকদের সামনে ক্লাবের জার্সিতে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।

গত ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি এই স্টেডিয়ামেই খেলেছিলেন মেসি। এবার ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার সম্ভাবনা তৈরি হওয়ায় ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আরও পড়ুন  ম্যাজিশিয়ান মেসির ৩৮তম জন্মদিন আজ

এর আগে আর্জেন্টিনার বিভিন্ন মাঠে খেললেও ক্লাবের হয়ে কখনো নিজ দেশে ম্যাচ খেলেননি মেসি। লা বোম্বোনেরায় হুয়ান রোমান রিকেলমের এবং কোলোসো মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। তবে বার্সেলোনা, পিএসজি কিংবা ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টিনার মাটিতে খেলেননি এই তারকা।

অবশ্য রিভার প্লেটের বিপক্ষে মেসির খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ সালের ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার জার্সিতে দলটির মুখোমুখি হয়েছিলেন তিনি। জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে মেসির এক গোল ও লুইস সুয়ারেজের জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা।

তবে আগামী ১৯ জানুয়ারির ম্যাচে মেসি মাঠে নামবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি নির্ভর করছে ইন্টার মায়ামির চূড়ান্ত প্রাক্‌-মৌসুম পরিকল্পনা ও স্কোয়াড ঘোষণার ওপর। দলের সঙ্গে আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলেরও সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার মাটিতে খেলতে যাচ্ছেন মেসি, সূচি চূড়ান্ত

আপডেট সময় ০৩:৫৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দীর্ঘ পেশাদার ফুটবল ক্যারিয়ারে ক্লাবের হয়ে কখনোই নিজ দেশের মাটিতে ম্যাচ খেলা হয়নি লিওনেল মেসির। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী বছরের ১৯ জানুয়ারি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রিভার প্লেটের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। রিভার প্লেট তাদের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাচটির সূচি নিশ্চিত করেছে।

বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দেশের মাটিতে শেষ ম্যাচ খেলার পর আবারও এই মাঠে ফিরতে যাচ্ছেন মেসি। ফলে তাঁকে নিজ দেশের দর্শকদের সামনে ক্লাবের জার্সিতে দেখার অপেক্ষায় রয়েছেন সমর্থকেরা।

গত ৬ অক্টোবর আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি এই স্টেডিয়ামেই খেলেছিলেন মেসি। এবার ইন্টার মায়ামির হয়ে মাঠে নামার সম্ভাবনা তৈরি হওয়ায় ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।

আরও পড়ুন  এই আর্জেন্টাইন দল মেসিকে ছাড়াও খেলতে অভ্যস্ত: কোচ লিওনেল স্কালোনি