ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিশ্বকাপে ইতিহাস গড়েও চাকরি হারালেন মিসরের কোচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে দলকে তুলে ইতিহাস গড়ার পরও চাকরি ধরে রাখতে পারলেন না মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। ব্যক্তিগত জীবন ঘিরে একের পর এক বিতর্ক এবং দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ার অভিযোগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

গত শনিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে কোচ হোসাম হাসান ও তার কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, সেগুলো জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
হোসাম হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন সিরামিকা ক্লিওপেট্রা ক্লাবের সাবেক কোচ আলী মাহের।

গত আগস্ট থেকে হাসানের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক শুরু হয়। তার সাবেক স্ত্রীকে ঘিরে বিভিন্ন বিরোধ ও অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি মিসরের গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর জেরে দেশটির সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন সম্প্রতি তাকে গণমাধ্যমে উপস্থিত হওয়ার ওপর নিষেধাজ্ঞাও দেয়।

আরও পড়ুন  বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন, বিশ্বকাপ নিয়ে আইসিসিকে চাপে ফেলতে চান রশিদ লতিফ

মিসরের হয়ে ৩৮টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন হোসাম হাসান। এর মধ্যে ২১টিতে জয়, ১০টিতে ড্র এবং সাতটিতে হার রয়েছে। ২০২৬ বিশ্বকাপে দলকে শেষ ষোলোতে তুলেছিলেন তিনি। বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় মিসর।

বিশ্বকাপের ওই ম্যাচের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করায় ফিফার শাস্তির মুখেও পড়েন হাসান। তার সঙ্গে তার ভাই ও দলের পরিচালক ইব্রাহিম হাসান তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান। একই ঘটনায় ফুটবলার মোস্তফা জিকোকে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিশ্বকাপে ঐতিহাসিক সাফল্যের পরও ব্যক্তিগত জীবনের বিতর্ক এবং দলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত মিসর জাতীয় দলের কোচের দায়িত্ব হারালেন হোসাম হাসান।

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপে ইতিহাস গড়েও চাকরি হারালেন মিসরের কোচ

আপডেট সময় ০৯:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিশ্বকাপের শেষ ষোলোতে দলকে তুলে ইতিহাস গড়ার পরও চাকরি ধরে রাখতে পারলেন না মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। ব্যক্তিগত জীবন ঘিরে একের পর এক বিতর্ক এবং দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব পড়ার অভিযোগে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

গত শনিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে কোচ হোসাম হাসান ও তার কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে, সেগুলো জাতীয় দলের ইতিবাচক ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
হোসাম হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন সিরামিকা ক্লিওপেট্রা ক্লাবের সাবেক কোচ আলী মাহের।

গত আগস্ট থেকে হাসানের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক শুরু হয়। তার সাবেক স্ত্রীকে ঘিরে বিভিন্ন বিরোধ ও অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি মিসরের গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর জেরে দেশটির সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন সম্প্রতি তাকে গণমাধ্যমে উপস্থিত হওয়ার ওপর নিষেধাজ্ঞাও দেয়।

আরও পড়ুন  পাকিস্তানের সাবেক বিশ্বকাপ তারকা এখন যুক্তরাষ্ট্রের দলে