ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের জবাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তাদের কিছু বলার নেই।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে বাংলাদেশকে সামরিক বিমান পাঠিয়ে তাকে ফিরিয়ে নেওয়া এবং দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি রয়েছে।

ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে ব্যাকচ্যানেলে এসব শর্ত নিয়ে আলোচনা হয়েছে। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন  ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সেখানে উল্লেখ করা শর্তগুলোর বিষয়ে সরাসরি কোনো বক্তব্য দেননি তিনি। সংক্ষিপ্ত জবাবে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

এদিকে বাংলাদেশের সঙ্গে কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া নিয়ে করা আরেক প্রশ্নের জবাবে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন জয়সওয়াল।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এ লক্ষ্য সামনে রেখে বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের পরবর্তী পর্ব দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। ওই সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

নিউজটি শেয়ার করুন

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের জবাব

আপডেট সময় ১১:২৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত। শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তাদের কিছু বলার নেই।

সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে বাংলাদেশকে সামরিক বিমান পাঠিয়ে তাকে ফিরিয়ে নেওয়া এবং দেশে তার ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি রয়েছে।

ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সঙ্গে ব্যাকচ্যানেলে এসব শর্ত নিয়ে আলোচনা হয়েছে। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আরও পড়ুন  একাত্তরের পরাজিত শক্তিরা ভারতের সাথে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী