ঢাকা ০৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

এই আর্জেন্টাইন দল মেসিকে ছাড়াও খেলতে অভ্যস্ত: কোচ লিওনেল স্কালোনি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 477

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির ক্যারিয়ার এখন শেষ প্রান্তে। বয়স ৩৭ হওয়ায় হয়তো আর বেশি দিন আর্জেন্টিনা জার্সি গায়ে দেখা যাবে না তাঁকে। অনেকের মতে, ২০২৬ বিশ্বকাপই হতে পারে এই কিংবদন্তির শেষ মিশন। ফলে মেসিহীন এক আর্জেন্টিনার জন্য প্রস্তুত হওয়ার সময় এসেছে।

এই বাস্তবতা মেনেই দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে খেলোয়াড়দের প্রস্তুত করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া খেলাটাও ধীরে ধীরে শিখে নিচ্ছেন হুলিয়ান আলভারেস, রদ্রিগো ডি পলের মতো তরুণরা।

আরও পড়ুন  মেসি-সুয়ারেজের গোল উৎসবে বড় জয় ইন্টার মায়ামির

বিশ্বকাপ বাছাইপর্বে আগামীকাল ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার আগে স্কালোনি বলেছেন, “আমাদের দল এখন এমন অবস্থানে পৌঁছেছে, যেখানে মেসি থাকুক বা না থাকুক আমরা একই রকম ফুটবল খেলতে পারি। আগে এটা কঠিন ছিল, একাধিক পরিবর্তন আনতে হতো ছন্দ বজায় রাখতে। এখন সে সমস্যা নেই।”

সাম্প্রতিক ম্যাচগুলোও স্কালোনির কথারই প্রমাণ। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ইনজুরির কারণে মেসি না খেললেও আলবিসেলেস্তেরা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। উরুগুয়েকে হারিয়েছে ১-০ ব্যবধানে, আর ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। সর্বশেষ চিলির বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন মেসি, তবে গোলটি আসে প্রথমার্ধেই।

তবে এবার আর বেঞ্চে নয় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশেই থাকবেন লিওনেল মেসি। স্কালোনি বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রথম প্রশ্নটাই ছিল মেসি শুরু থেকে খেলবে কি না। আমি বলতে পারি, সে খেলবেই। আশা করি সবাই তার এবং দলের খেলা উপভোগ করবেন।”

উল্লেখ্য, কলম্বিয়ার বিপক্ষে আগের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনা হেরেছিল ২-১ ব্যবধানে। তবে এবার ঘরের মাঠে খেলছে আলবিসেলেস্তারা, আর প্রতিশোধ নেওয়ার লক্ষ্য স্পষ্ট কোচ স্কালোনির কণ্ঠে।

তিনি বলেন, “তারা (কলম্বিয়া) খুবই শক্তিশালী দল। তাদের শক্তির জায়গা ও আমাদের সুবিধার জায়গাগুলো আমরা বিশ্লেষণ করে খেলোয়াড়দের দেখিয়েছি। আশা করি এটি দারুণ একটি ম্যাচ হবে। ঘরের মাঠে হওয়ায় দর্শকেরাও দারুণ একটা অভিজ্ঞতা পাবে।”

মেসিকে ফিরে পাওয়া আর দলগত আত্মবিশ্বাস দুই মিলিয়ে আর্জেন্টিনা এবারও মাঠে নামছে পূর্ণ প্রস্তুতিতে।

নিউজটি শেয়ার করুন

এই আর্জেন্টাইন দল মেসিকে ছাড়াও খেলতে অভ্যস্ত: কোচ লিওনেল স্কালোনি

আপডেট সময় ০৬:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির ক্যারিয়ার এখন শেষ প্রান্তে। বয়স ৩৭ হওয়ায় হয়তো আর বেশি দিন আর্জেন্টিনা জার্সি গায়ে দেখা যাবে না তাঁকে। অনেকের মতে, ২০২৬ বিশ্বকাপই হতে পারে এই কিংবদন্তির শেষ মিশন। ফলে মেসিহীন এক আর্জেন্টিনার জন্য প্রস্তুত হওয়ার সময় এসেছে।

এই বাস্তবতা মেনেই দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে খেলোয়াড়দের প্রস্তুত করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসিকে ছাড়া খেলাটাও ধীরে ধীরে শিখে নিচ্ছেন হুলিয়ান আলভারেস, রদ্রিগো ডি পলের মতো তরুণরা।

আরও পড়ুন  গোল-অ্যাসিস্টে মেসিময় জয় ইন্টার মায়ামির