ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে হারের বেদনায় বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / 294

ছবি সংগৃহীত

ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রত্যাবর্তনের গল্প লেখার সুযোগ ছিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি হামজা চৌধুরী ও শমিত শোমদের। আজ ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।

এই হার যেন ২০১৫ সালের সেই স্মৃতি ফিরিয়ে দিল ঠিক একই মাঠে, একই ব্যবধানে পরাজয়। অথচ শেষ মুহূর্তে তারিক কাজীর হেড যদি এক ইঞ্চি নিচে লাগত, তাহলে হয়তো ফলটা বদলে যেতে পারত। ড্র নিয়েই মাঠ ছাড়তে পারত বাংলাদেশ।

আরও পড়ুন  ট্রাফিকে কাজ করা শিক্ষার্থীদের জন্য বরাদ্দ নেই, কার্যক্রম বন্ধ

প্রথমার্ধে বাংলাদেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলোর সদ্ব্যবহার করতে পারেনি। ৯ মিনিটেই গোল হজমের শঙ্কায় পড়ে দলটি। সিঙ্গাপুরের সং উইইয়াং বল পেয়ে টাইমিংয়ে গড়বড় করায় রক্ষা পায় স্বাগতিকরা। এরপর রাকিব হোসেন ও অভিষেক হওয়া শমিত শোমের প্রচেষ্টা চোখে পড়লেও গোলের দেখা মেলেনি।

৩০ মিনিটে দুর্দান্ত এক সেভে দলকে বাঁচান গোলরক্ষক মিতুল মারমা। ফাহমিদুলের সামনে ছিল সুবর্ণ সুযোগ, কিন্তু কাজে লাগাতে পারেননি। বিরতির ঠিক আগ মুহূর্তে মিতুল পোস্ট ছেড়ে যাওয়ায় সুযোগ নেয় সিঙ্গাপুর। উইইয়াংয়ের শটে এগিয়ে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু ৫৯ মিনিটে ফের গোল হজম করে। দূরপাল্লার শট ঠেকালেও ফিরতি বলে গোল করেন ইখসান ফান্ডি। এরপরও হাল ছাড়েনি স্বাগতিকরা। ৬৭ মিনিটে হামজার পাস থেকে গোল করেন রাকিব হোসেন। যদিও তার শট মাহবুদের হাত ফসকে জালে জড়িয়ে যায়।

শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ। যোগ করা সময়ে ফাহিম ও হামজা দুটি সুবর্ণ সুযোগ হারান। এমনকি একটি পেনাল্টি পাওয়া নিয়েও বিতর্ক তৈরি হয়, তবে রেফারি কর্নারের সিদ্ধান্ত দেন। শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হারের ব্যবধান কমাতে মরিয়া ছিল স্বাগতিকরা।

অবশেষে ভালো খেলার পরও কপালে জোটে শুধু হারের হতাশা। গোলপোস্ট, ভাগ্য এবং সুযোগ মিস সব মিলিয়ে আজ ঢাকায় আরেকটি হৃদয়বিদারক হার দেখল বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্তে হারের বেদনায় বাংলাদেশ

আপডেট সময় ১০:৩৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫