ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

আপনি পাগল অকৃতজ্ঞ, নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 67

ছবি সংগৃহীত

ইরান-ইসরায়েল উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টেলিফোন আলাপকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই আলাপে নেতানিয়াহুর প্রতি অসন্তোষ প্রকাশ করে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।

প্রতিবেদনে বলা হয়, দুই নেতার ফোনালাপ সম্পর্কে অবগত দুই মার্কিন কর্মকর্তা এবং একটি সূত্রের বরাতে অ্যাক্সিওস জানতে পেরেছে, কথোপকথনের সময় ট্রাম্প নেতানিয়াহুর সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সূত্রগুলোর দাবি, একপর্যায়ে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তাকে ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে উল্লেখ করেন।

অ্যাক্সিওস আরও জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, চলমান পরিস্থিতির কারণে আন্তর্জাতিক পরিসরে তার গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর প্রভাব ইসরায়েলের ভাবমূর্তির ওপরও পড়ছে। প্রতিবেদনে দাবি করা হয়, আলোচনার এক পর্যায়ে ট্রাম্পের কণ্ঠস্বরও উঁচু হয়ে যায়।

একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একাধিকবার ফোনালাপ হয়েছে। তবে সাম্প্রতিক এই আলোচনা ছিল তুলনামূলকভাবে বেশি উত্তেজনাপূর্ণ ও তিক্ত।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ফোনালাপে নেতানিয়াহুকে স্মরণ করিয়ে দেন যে অতীতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। একই সঙ্গে লেবাননে সামরিক অভিযান অব্যাহত রাখার সম্ভাব্য কূটনৈতিক পরিণতি সম্পর্কেও সতর্ক করেন তিনি। ট্রাম্পের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থানকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

তবে অ্যাক্সিওসে প্রকাশিত এ দাবিগুলোর বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি ওই আলোচনা ‘ফলপ্রসূ’ বলে উল্লেখ করেন। পাশাপাশি দাবি করেন, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইসরায়েলি বাহিনী বৈরুতের দিকে অগ্রসর হবে না।

তিন মাস ধরে চলা ইরান-ইসরায়েল উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে, তখন লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে সোমবার (১ জুন) নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনি পাগল অকৃতজ্ঞ, নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প

আপডেট সময় ০৪:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬