ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নরসিংদীতে ছুরিকাঘাতে পিতাকে হত্যা, অভিযুক্ত ছেলে পলাতক নিখোঁজের চার দিন পর খালে বৃদ্ধার মরদেহ মাদক মামলার বিচার দ্রুত করতে ২২ ট্রাইব্যুনাল গঠন আমাদের বোমায় নারী-শিশু নিহত হচ্ছে, ট্রাম্পের সমালোচনায় মার্কিন কংগ্রেস সদস্য জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু

তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন : আযম খান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 1113

ছবি সংগৃহীত

আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন এমন মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন সেদিন সারাদেশের ১৮ কোটি মানুষ যে যেখানে আছে, সেখান থেকেই টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও ও সব মিডিয়ার মাধ্যমে সবাই তারেক রহমানকে স্বাগত জানাবে, এটা আমি বিশ্বাস করি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

আরও পড়ুন  চীন, পাকিস্থান ও বাংলাদেশে নজরদারিতে, হলদিয়ায় নৌ ঘাঁটি গড়ছে ভারত

আহমেদ আযম খান বলেন, এই বিএনপি শহীদ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রের জন্য। তিনি বিএনপি প্রতিষ্ঠাই করেছিলেন দেশের সমৃদ্ধির জন্য। আজকের এই দিনে বলতে চাই নির্বাচন গণতন্ত্রের সব চেয়ে বড় স্তম্ভ। মানবাধিকারের সব চেয়ে বড় স্তম্ভ। মানুষের সব চেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন যারা চায় না, যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। তাদের এর পেছনে হাত রয়েছে। আমি মনে করি আমরা সব রাজনৈতিক দল যদি নির্বাচনমুখী হয়ে যাই, তাহলে সবার সহযোগিতায় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী শক্তিশালী ভূমিকা পালন করবে।’

পরে তিনি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আকতারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন : আযম খান

আপডেট সময় ০৪:১৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। তার আসার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। তিনি বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন এমন মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন যেদিন তারেক রহমান বাংলাদেশে আসবেন সেদিন সারাদেশের ১৮ কোটি মানুষ যে যেখানে আছে, সেখান থেকেই টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও ও সব মিডিয়ার মাধ্যমে সবাই তারেক রহমানকে স্বাগত জানাবে, এটা আমি বিশ্বাস করি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।

আরও পড়ুন  তারেক রহমানকে টার্গেট করে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র: রিজভী