ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 126

ছবি সংগৃহীত

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস তথা এলপিজির দাম কিছুটা হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মাসের জন্য এই মূল্য সমন্বয়ের তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির তথ্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই নির্ধারিত দাম মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে নিঃস্ব দুই পরিবার

এর আগে গত মে মাসে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হলেও তার আগের মাসে দামের ক্ষেত্রে বড় ধরনের লাফ দেখা গিয়েছিল। গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার মাত্র ১৭ দিন আগে ২ এপ্রিল আরও ৩৮৭ টাকা বৃদ্ধি করে দাম করা হয়েছিল ১7২৭ টাকা। অর্থাৎ এপ্রিল মাসে মাত্র দুই দফায় ১২ কেজি সিলিন্ডারের দাম মোট ৫৯৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।

চলতি জুন মাসের নতুন সমন্বয়ে সেই বর্ধিত মূল্যের একটি অংশ আংশিকভাবে কমিয়ে ভোক্তাদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে বিইআরসি। তবে মাঠপর্যায়ে কমিশন নির্ধারিত এই দাম সঠিকভাবে মানা হচ্ছে কি-না, তা পর্যবেক্ষণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো

আপডেট সময় ০৭:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস তথা এলপিজির দাম কিছুটা হ্রাস পেয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মাসের জন্য এই মূল্য সমন্বয়ের তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির তথ্য অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত প্রতি লিটার অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৭ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই নির্ধারিত দাম মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলে নিয়ন্ত্রক সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন  স্ত্রীর হাত-পায়ের রগ কেটে দেয়ার অভিযোগে স্বামী আটক