ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন

জুলাই গণ-অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 478

ছবি সংগৃহীত

জুলাই মাসের ঘোষিত গণ-অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা বইয়ে ৯০-এর গণ-অভ্যুত্থানের ইতিহাস পড়েছি। কিন্তু বারবার জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, তা বাস্তবে পূরণ হয়নি। সেই ব্যর্থতারই ফল হিসেবে দীর্ঘ ১৬ বছর ধরে আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার শিকার হয়েছি। এবার আর কোনো ব্যর্থতা চাই না। জনগণের এই প্রত্যাশা পূরণ করাই হবে জাতির প্রতি আমাদের অঙ্গীকার।”

আরও পড়ুন  বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “এই আন্দোলনের লক্ষ্য কেবল শাসক পরিবর্তন নয়, বরং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে জনগণের অধিকার নিশ্চিত হবে, আর রাষ্ট্র চলবে জনগণের ইচ্ছায়। এনসিপির আত্মপ্রকাশ হয়েছে সেই আন্দোলনের ধারাবাহিকতায়। এই দলের মূল শক্তি দেশের তরুণ সমাজ। তারা চায়, ফ্যাসিবাদ বিলুপ্ত হোক এবং প্রতিষ্ঠিত হোক একটি নতুন রাজনৈতিক কাঠামো।”

তিনি আরো বলেন, “সংস্কারের কথা বললেই অনেকে মনে করেন কেবল কিছু কসমেটিক পরিবর্তন বোঝানো হচ্ছে। কিন্তু এনসিপি যে সংস্কারের কথা বলে তা মৌলিক, গঠনমূলক এবং রূপান্তরমুখী। আমরা এমন একটি রাষ্ট্র কাঠামোর স্বপ্ন দেখি, যেখানে দলীয়করণ থাকবে না, সংবিধানে একনায়কতান্ত্রিক ধারা থাকবে না এবং জনগণের মতামতই হবে শাসনের ভিত্তি।”

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, “গত কয়েক দশকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ, সংবিধানে ব্যক্তিকেন্দ্রিক চিন্তাধারার প্রতিফলন এবং বিচার ও নির্বাচনব্যবস্থার ওপর প্রভাব বিস্তারই আজকের সংকটের মূল কারণ। তাই এনসিপি সংবিধান সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস, স্বাধীন বিচারব্যবস্থা এবং নিরপেক্ষ নির্বাচনব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।”

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, “কমিশনের পাঠানো সুপারিশগুলো আমরা পর্যালোচনা করেছি। বেশিরভাগ প্রস্তাবের সঙ্গে আমাদের সম্মতি রয়েছে। কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও আমরা আমাদের পরামর্শ সংক্ষিপ্ত আকারে দিয়েছি। আজকের এই সভায় বিস্তারিত আলোচনার সুযোগ তৈরি হওয়ায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

এই আলোচনার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক এবং জনসম্পৃক্ত ভবিষ্যতের পথে দেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনসিপি আহ্বায়ক।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থান যেন ব্যর্থ না হয়: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৪৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

জুলাই মাসের ঘোষিত গণ-অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা বইয়ে ৯০-এর গণ-অভ্যুত্থানের ইতিহাস পড়েছি। কিন্তু বারবার জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, তা বাস্তবে পূরণ হয়নি। সেই ব্যর্থতারই ফল হিসেবে দীর্ঘ ১৬ বছর ধরে আমরা ফ্যাসিবাদী শাসনব্যবস্থার শিকার হয়েছি। এবার আর কোনো ব্যর্থতা চাই না। জনগণের এই প্রত্যাশা পূরণ করাই হবে জাতির প্রতি আমাদের অঙ্গীকার।”

আরও পড়ুন  সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম