ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 111

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি এ কে এম আজিজুল হক খান এই নোটিশ প্রদান করেন। শনিবার (২৩ মে) তিনি নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনি নোটিশদাতা আইনজীবী এ কে এম আজিজুল হক খান নোটিশটি পাঠানোর পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও সেটি স্ট্যাটাস আকারে প্রকাশ করেছেন।

আরও পড়ুন  বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রেরিত লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে অবমাননাকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে তিনি দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত হেনেছেন, যার ফলে নোটিশদাতা নিজেও গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছেন।

নোটিশে আরও বলা হয়েছে, এমন মানহানিকর বক্তব্য দেওয়ার অপরাধে কেন তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে এবং সহজ ভাষায় জবাব দিয়ে নিম্ন স্বাক্ষরকারীর নিকট ব্যাখ্যা করতে অনুরোধ করা হলো। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে হুশিয়ারি দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০৩:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

প্রধানমন্ত্রী এবং তার কন্যা জায়মা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি এ কে এম আজিজুল হক খান এই নোটিশ প্রদান করেন। শনিবার (২৩ মে) তিনি নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আইনি নোটিশদাতা আইনজীবী এ কে এম আজিজুল হক খান নোটিশটি পাঠানোর পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলেও সেটি স্ট্যাটাস আকারে প্রকাশ করেছেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়ী করলেন নুরুল হক নূর