ঢাকা ০২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকশ শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে। পরে অধিকাংশ কারখানার শ্রমিক বাড়িতে চলে যান।

তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

আরও পড়ুন  এবার আর্জেন্টিনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ২৫

এ সময় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন, গাজীপুর শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে শ্রমিকরা সেই অনুরোধ উপেক্ষা করে সেখানে অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে তারা মহাসড়ক ছেড়ে আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেন। সেখান থেকেও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন শ্রমিকরা। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।

এরপর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সোমবার গাজীপুরের আরও সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা প্রশাসনের ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবির ১৩ প্লাটুনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ

আপডেট সময় ০১:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে বেতন বাড়ানোর দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকশ শ্রমিক মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সোমবার সকালে শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ৮ থেকে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করে। পরে অধিকাংশ কারখানার শ্রমিক বাড়িতে চলে যান।

তবে সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টারবাড়ি সড়ক থেকে কয়েকশ শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

আরও পড়ুন  ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ