ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র, ভূপাতিতের দাবি সৌদির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রোববার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে সামরিক জোট এ তথ্য জানায়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। পরে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেটি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি রিয়াদের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন  সৌদির পাশে থাকার ঘোষণা তুরস্কের

ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ইয়েমেনে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় হামলার জবাবে প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

চলতি বছরের জুলাইয়ে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে তীব্র আকার ধারণ করার পর থেকে দেশটির বিভিন্ন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র, ভূপাতিতের দাবি সৌদির

আপডেট সময় ১০:০০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রোববার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে সামরিক জোট এ তথ্য জানায়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। পরে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সেটি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি রিয়াদের দিকে নিক্ষেপ করা হয়েছিল।

আরও পড়ুন  দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত