আগামী বছর স্থিতিশীল হবে ব্যাংকখাত: অর্থমন্ত্রী
- আপডেট সময় ০১:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
- / 29
আগামী বছরের মধ্যে দেশের ব্যাংকখাতে স্থিতিশীলতা ফিরে আসবে এবং গ্রাহকরা তাঁদের জমা করা অর্থ ফেরত পাবেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কৌশল নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তেল ও গ্যাস আমদানিতে প্রতিদিন বড় ধরনের আর্থিক চাপ মোকাবিলা করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ঊর্ধ্বমুখী থাকায় অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে।
তিনি বলেন, এসব কারণে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আরও কিছুদিন কম থাকতে পারে। তবে খাদ্য মূল্যস্ফীতি আরও কমিয়ে আনার প্রয়োজন রয়েছে।
পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে অর্থমন্ত্রী বলেন, এতদিন দেশের পুঁজিবাজার কার্যকর বাজার হিসেবে গড়ে ওঠেনি; বরং এটি ক্যাসিনোর মতো ছিল।
তিনি আরও বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো বাস্তবায়ন করা হবে।





















