ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে উল্লেখ করে সহিংসতা রোধসহ নির্বাচন পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৯ নভেম্বর) ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে বলে মনে করছে কমিশন।

আরও পড়ুন  নভেম্বর-ডিসেম্বরে নির্বাচন হওয়ার সুযোগ কম: ইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, এবারের নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। তবে দলীয় প্রতীক না থাকলেও নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনেই কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

সম্মিলিতভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলার ওপর গুরুত্ব দিয়ে সিইসি বলেন, এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। প্রতিটি ধাপে যাতে একই মান বজায় রেখে নির্বাচন সম্পন্ন করা যায়, সে জন্য কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।

নিউজটি শেয়ার করুন

সহিংসতা রোধে দলগুলোর সহযোগিতা চায় ইসি

আপডেট সময় ১২:৩৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকবে উল্লেখ করে সহিংসতা রোধসহ নির্বাচন পরিচালনার বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দলগুলোর সহযোগিতা কামনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৯ নভেম্বর) ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া সংলাপের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন কমিশনের আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে বলে মনে করছে কমিশন।

আরও পড়ুন  পোস্টাল ব্যালট খামে রাজনৈতিক প্রচারণা চালানো দণ্ডনীয় অপরাধ: ইসি