ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরগুলোতে চলমান হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময়ে সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের সুযোগ থাকছে।

রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই বিশেষ ব্যবস্থাও আগামী ৪ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

আরও পড়ুন  আহমেদাবাদে ভয়াবহ বিমান বিধ্বস্ত: মৃতের সংখ্যা বেড়ে ২৭৪

অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে নিয়মিত ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করে যাত্রী পরিবহন করা হচ্ছে।

টিকিট কেনা ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

দাম্মাম-রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত ৪ নভেম্বর পর্যন্ত

আপডেট সময় ০৬:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে বিমানবন্দরগুলোতে চলমান হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। এ সময়ে সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহারের সুযোগ থাকছে।

রোববার (২৫ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, বাংলাদেশ সময় অনুযায়ী ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। এসব রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত সময়সূচি পরে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। যাত্রীদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এই বিশেষ ব্যবস্থাও আগামী ৪ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।

আরও পড়ুন  বিমান চলাচল নিয়ে ইরানের হুঁশিয়ারি