ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ঐক্যের সরকারে আইজেনকোটকে সমর্থন নেতানিয়াহুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আইজেনকোট। আর নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে একজন নেতা হিসেবে তাঁকে নিজের দল ও রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

নেতানিয়াহুর ঘোষণার পরপরই তাঁকে দ্রুত ও আন্তরিক আলোচনার আহ্বান জানিয়েছেন আইজেনকোট। এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ২৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছিলেন তাঁকে। আগামী ৬ ডিসেম্বর এ সময়সীমা শেষ হওয়ার কথা।

আরও পড়ুন  গোপনে আরবদের সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু: তিবি

মূলত জোট গঠনের আলোচনা নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরুদ্ধে কালক্ষেপণের অভিযোগ তুলেছিলেন আইজেনকোট। শুক্রবার তিনি বলেছিলেন, গত দুই সপ্তাহে লিকুদ পার্টি কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। তাঁর এমন অভিযোগের এক দিন পরই নেতানিয়াহুর পক্ষ থেকে ঐক্যের সরকারের প্রস্তাব এলো।

গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো দল বা জোট একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে আইজেনকোটের মধ্যপন্থী ইয়াশার পার্টি ও আরও তিনটি ইহুদি বিরোধী দল মিলে ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোটের আসন ৫৩টি।

এ ছাড়া আরব ভোটারদের ব্যাপক অংশগ্রহণের ফলে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্ট সম্মিলিতভাবে ১৯টি আসন পেয়েছে। ফলে সরকার গঠনে এ দুটি জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে নির্বাচনের আগে অধিকাংশ ইহুদি দল তাদের সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছিল।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে আইজেনকোট ইতিমধ্যে ইসরায়েল বেইতেনু পার্টি ও দ্য ডেমোক্র্যাটসের সঙ্গে জোট চুক্তি করেছেন। তাঁর জোটের আরেক শরিক সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের নেতৃত্বাধীন বেয়াচাদ পার্টি। গত বৃহস্পতিবার বেনেটও আইজেনকোটকে প্রধানমন্ত্রী রেখে লিকুদ পার্টিকে নিয়ে ঐক্যের সরকার গঠনের পক্ষে মত দেন।

নেতানিয়াহু ঐক্যের সরকারের প্রস্তাব দেওয়ার কারণ হিসেবে ইসরায়েলের অস্তিত্বসংকট ও তা মোকাবিলায় দুর্বল সরকার গঠনের আশঙ্কার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে আইজেনকোট বলেছেন, লিকুদ পার্টি সত্যিকার অর্থে ঐক্যের সরকার গঠনে আগ্রহী হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাদের অবস্থান যাচাই করতে প্রস্তুত তিনি। এ ক্ষেত্রে গত রোববার নেতানিয়াহুকে পাঠানো তাঁর বিস্তারিত প্রস্তাবের ভিত্তিতে আলোচনা এগিয়ে নেওয়ার কথা জানান আইজেনকোট।

এদিকে নেতানিয়াহুর প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন নাফতালি বেনেট। তিনি বলেন, দেশের স্বার্থে আইজেনকোটের নেতৃত্বে ঐক্যের সরকারে যোগ দিতে আগ্রহী তিনি।

ইসরায়েলের রাজনীতিতে জোট সরকার গঠন নতুন কিছু নয়। দেশটির ইতিহাসে কোনো রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটিতে পাঁচবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় নেতানিয়াহু ও তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সমঝোতার অভাবকে অস্থিরতার অন্যতম কারণ হিসেবে দেখা হয়েছিল।

তথ্যসূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

ঐক্যের সরকারে আইজেনকোটকে সমর্থন নেতানিয়াহুর

আপডেট সময় ০৪:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, সরকারের প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন আইজেনকোট। আর নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এ প্রস্তাবের কথা জানান। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে একজন নেতা হিসেবে তাঁকে নিজের দল ও রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

নেতানিয়াহুর ঘোষণার পরপরই তাঁকে দ্রুত ও আন্তরিক আলোচনার আহ্বান জানিয়েছেন আইজেনকোট। এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ২৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছিলেন তাঁকে। আগামী ৬ ডিসেম্বর এ সময়সীমা শেষ হওয়ার কথা।

আরও পড়ুন  ইসরাইলের অস্তিত্ব রক্ষায়, নেতানিয়াহুকে সরানোর দাবি