ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আ. লীগের সব অপরাধের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের অর্থ পাচার, লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে এবং জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, যারা দেশের অর্থ লুটপাট ও পাচার করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত, তারা এখন দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে। আগে এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

আরও পড়ুন  মবের সহিংসতা বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা নয়, ১৭ বছরের ক্রোধ: অ্যাটর্নি জেনারেল

আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে তথ্য প্রতিমন্ত্রী বলেন, দলটি ক্ষমতায় থাকাকালে যেসব বেআইনি কাজ করেছে, গণহত্যা চালিয়েছে, ব্যাংক লুট ও গুমের ঘটনা ঘটিয়েছে, সেসবের বিচার আগে নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এরপর জনগণ বিবেচনা করবে, এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ থাকবে কি না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আদালতের দেওয়া রায় বাস্তবায়নের পর জনগণই সিদ্ধান্ত নেবে, সংগঠন হিসেবে তাদের অবস্থান কোথায় হবে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, হত্যা করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আবার বাংলাদেশের মানুষকে উদ্ধারের কথা বলা হচ্ছে। তারা কী উদ্ধার করবে, তা দেশের জনগণের জানা আছে।

গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের কলমের ধার যেমন বেশি, তেমনি ফটোসাংবাদিকদের ক্যামেরার শক্তিও অনেক। তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে গণমাধ্যম ক্রমেই ডিজিটাল হয়ে উঠছে। প্রিন্ট সংবাদপত্র ও ম্যাগাজিনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকরা সক্রিয়ভাবে কাজ করছেন। ফটোসাংবাদিকরাও এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রাখতে সাংবাদিকদের জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

ফটোসাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জানালে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা করে তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ফটোসাংবাদিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের যেকোনো সমস্যা ও সংকটে সহযোগিতার জন্য সরকার প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন এবং সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আ. লীগের সব অপরাধের বিচার হবে: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০১:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের অর্থ পাচার, লুটপাট, হত্যাকাণ্ড, গুম ও বিচারবহির্ভূত হত্যাসহ সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের জন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে এবং জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, যারা দেশের অর্থ লুটপাট ও পাচার করেছে, জাতিসংঘের হিসাব অনুযায়ী প্রায় ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে এবং গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত, তারা এখন দেশে ফিরে জনগণকে উদ্ধারের কথা বলছে। আগে এসব কর্মকাণ্ডের বিচার হতে হবে। জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

আরও পড়ুন  ম্যারাডোনার মৃত্যুর পেছনে অবহেলা?: সাত চিকিৎসকের বিরুদ্ধে মামলা ও বিচার শুরু