ঢাকা ০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

আরও পড়ুন  ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

আহতরা হলেন, মহেলা গ্রামের নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং শুকুরভাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা বড় হাটে যাচ্ছিলেন কৃষক নজরুলসহ কয়েকজন। তাঁরা আব্দুল মমিনের অটোভ্যানে করে যাচ্ছিলেন। পথে ভাদড়া বাইপাস মোড়ে দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানচালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী ট্রাক ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোভ্যান জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

আপডেট সময় ১২:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে কৃষিপণ্য বোঝাই অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (২৯ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

আরও পড়ুন  নরসিংদীতে মোটরসাইকেল-ইজিবাইক সাইড নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ২০