ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

করাচিতে ভবনধসে নিহত ১৫, ধ্বংসস্তূপে নিখোঁজ অনেকে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে নির্মাণাধীন একটি ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

রোববার (২৯ নভেম্বর) দেশটির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানান, গত বুধবার করাচির বালোচ কলোনি এলাকায় ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে।

ওই মুখপাত্র বলেন, এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার পর ভবনটির আশপাশের আরও কয়েকটি স্থাপনাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে সেগুলো সিলগালা করে দেওয়া হয়েছে।

পাকিস্তানে ভবনধসের ঘটনা নতুন নয়। দুর্বল নির্মাণব্যবস্থা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অনুমোদন ছাড়া ভবনের সম্প্রসারণ এবং নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করাকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

দুই কোটিরও বেশি মানুষের বসবাস করাচিতে অপরিকল্পিত নগরায়ণ, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং জরাজীর্ণ অবকাঠামো দীর্ঘদিনের সমস্যা।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন। এ ছাড়া গত বছরের জুলাইয়ে শহরের লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবনধসে প্রাণ হারান ২৭ জন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

করাচিতে ভবনধসে নিহত ১৫, ধ্বংসস্তূপে নিখোঁজ অনেকে

আপডেট সময় ০৩:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬