ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন নয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে থেকে প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করছে।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজার উন্নয়নবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকার উদ্বিগ্ন নয়।

আরও পড়ুন  জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধের নির্দেশ দিল ভিয়েতনাম সরকার

ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতিতে বাহিনীগুলো সতর্ক অবস্থানে থাকে এবং প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েন করে। এটি তাদের নিয়মিত দায়িত্বের অংশ।

এ সময় শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকায় সংঘর্ষের বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটে। একদল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড তৈরির চেষ্টা করেছিল। তবে নিজেদের মধ্যে বিরোধ বা সংঘর্ষের কারণে পরিস্থিতির অবনতি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওই ঘটনায় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে ঘটনার বিস্তারিত এখনো তদন্ত করা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) সংশ্লিষ্ট বাহিনীগুলো ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে জাজিরা এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬