ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন উদ্বোধন পুতিনের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / 40

ছবি: সংগৃহীত

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’ উদ্বোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি দশকের শেষ নাগাদ নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার (২৭ নভেম্বর) সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

শুক্রবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ কর্তৃপক্ষের দাবি, ‘ইয়াসেন-এম’ শ্রেণির সাবমেরিন ‘পার্ম’ দেশটির প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন  সানায় হামলার জবাবে সৌদিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুতিদের

অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বের খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম। এসব অস্ত্রের পাল্লা ও কৌশলগত গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।

তিনি জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির। এগুলো ‘পার্ম’-এর মতো একই প্রযুক্তিতে নির্মাণ করা হবে।

পুতিনের ভাষ্য অনুযায়ী, এসব সাবমেরিন বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে পারবে। পাশাপাশি এগুলোতে বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষমতা থাকবে।

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষাব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থান করতে পারার কারণে শত্রুপক্ষের হামলার পরও এসব সাবমেরিন থেকে পাল্টা আঘাত হানার সক্ষমতা থাকে।

অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। একই সঙ্গে শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার পরিকল্পনাগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন উদ্বোধন পুতিনের

আপডেট সময় ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’ উদ্বোধন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি দশকের শেষ নাগাদ নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে শুক্রবার (২৭ নভেম্বর) সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়।

শুক্রবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন। আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ কর্তৃপক্ষের দাবি, ‘ইয়াসেন-এম’ শ্রেণির সাবমেরিন ‘পার্ম’ দেশটির প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে।

আরও পড়ুন  সৌদি আরামকোর কার্যালয়ে হামলা, ক্ষতিগ্রস্ত ভবন