ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মমতার শিবিরের বড় জয়, বাতিল ঋতব্রতর নিয়োগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 33

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করেছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার (২৭ নভেম্বর) আদালতের এ আদেশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শিবিরের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করে যুক্তিসংগত কারণ উল্লেখ করে নতুন আদেশ দিতে বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত আইন অনুযায়ী টেকসই নয়। এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে স্পিকারকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর স্পিকার রথীন্দ্র বসু তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী অংশের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন  নেইমারের প্রত্যাবর্তন ব্রাজিলের বড় জয়

স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবেদন করেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল অংশের জ্যেষ্ঠ নেতা।

এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামানকে নিজ নিজ পদে দুই মাস দায়িত্ব পালনের অনুমতি দিয়েছিলেন।

গত ১৮ অক্টোবর ওই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মেয়াদ শেষ হয়। এরপর শোভনদেব চট্টোপাধ্যায় আবারও আদালতের দ্বারস্থ হন। তার যুক্তি ছিল, অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মেয়াদ বাড়ানো না হলে কোনো বিধায়কেরই ওই পদে দায়িত্ব পালনের আইনি অধিকার থাকে না।

আবেদনে তিনি আরও অভিযোগ করেন, আইনি কর্তৃত্ব না থাকা সত্ত্বেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জামান বিরোধীদলীয় নেতা এবং মুখ্য সচেতকের পদসংশ্লিষ্ট রাজ্য সরকারের দেওয়া সুযোগ-সুবিধা ভোগ করছেন।

শুক্রবারের আদেশে ঋতব্রতর নিয়োগ বাতিলের পাশাপাশি বিষয়টি নতুন করে পর্যালোচনার দায়িত্ব স্পিকারের ওপর দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

মমতার শিবিরের বড় জয়, বাতিল ঋতব্রতর নিয়োগ

আপডেট সময় ১১:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগ বাতিল করেছেন কলকাতা হাইকোর্ট। শুক্রবার (২৭ নভেম্বর) আদালতের এ আদেশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের শিবিরের জন্য বড় জয় হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করে যুক্তিসংগত কারণ উল্লেখ করে নতুন আদেশ দিতে বিধানসভার স্পিকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানিয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত আইন অনুযায়ী টেকসই নয়। এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে স্পিকারকে ১০ দিন সময় দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর স্পিকার রথীন্দ্র বসু তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী অংশের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি দেন। একই সঙ্গে আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আরও পড়ুন  কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি