ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ইরানি ড্রোন হামলায় কুয়েতে প্রাণ গেল দুই ইতালীয়র

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

কুয়েতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতের সশস্ত্র বাহিনীর ভাষ্য অনুযায়ী, দেশটির আকাশসীমায় বেশ কয়েকটি বৈরী ড্রোন প্রবেশের চেষ্টা করলে সেগুলো প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ সময় একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটে। হামলার পর ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হন। তাঁদের মধ্যে দুজন ইতালীয়, একজন কুয়েতি এবং অন্যজন পাকিস্তানের নাগরিক।

আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়। হামলায় লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাটির অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির অবস্থান ও ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন  কুয়েতের তেলক্ষেত্রে ইরানি ড্রোন হামলা ব্যাপক অর্থনৈতিক ক্ষতির শঙ্কা

ঘটনাটিকে ইরানি হামলা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে কুয়েত সরকার। একই সঙ্গে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। এ ছাড়া নাগরিক ও দেশটিতে বসবাসরত বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

ইরানি ড্রোন হামলায় কুয়েতে প্রাণ গেল দুই ইতালীয়র

আপডেট সময় ০৪:৫৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কুয়েতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

কুয়েতের সশস্ত্র বাহিনীর ভাষ্য অনুযায়ী, দেশটির আকাশসীমায় বেশ কয়েকটি বৈরী ড্রোন প্রবেশের চেষ্টা করলে সেগুলো প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এ সময় একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটে। হামলার পর ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে চারজন আহত হন। তাঁদের মধ্যে দুজন ইতালীয়, একজন কুয়েতি এবং অন্যজন পাকিস্তানের নাগরিক।

আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়। হামলায় লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাটির অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির অবস্থান ও ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেনি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্য উত্তেজনার মাঝে সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার অভিযোগ