ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ডেটিং অ্যাপে পরিচয়, চার দিন জিম্মি করে ৮ লাখ টাকা আদায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 23

বিস্তারিত লিংক কমেন্টে...

ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তৌহিদ হোসেন (ছদ্মনাম) নামের এক ব্যক্তি। রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে দেখা করার পর তাঁকে একটি বাসায় নিয়ে চার দিন আটকে রেখে মারধর করা হয়। এ সময় কয়েক ধাপে তাঁর কাছ থেকে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাঁকে উদ্ধার করা হয়।

গত ১৩ নভেম্বর দুপুরে ডিবি পুলিশের মিরপুর বিভাগের একটি দল অভিযান চালিয়ে তৌহিদকে উদ্ধার করে। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেশায় ফ্রিল্যান্সার তৌহিদের মাসিক আয় দেড় থেকে দুই লাখ টাকা। স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর সংসার। কয়েকটি ডেটিং অ্যাপে তাঁর অ্যাকাউন্ট থাকলেও আগে এসব অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করেননি বলে জানিয়েছেন তিনি। প্রথমবার পরিচিত হয়ে দেখা করতে গিয়েই প্রতারণার ফাঁদে পড়েন বলে তাঁর দাবি।

আরও পড়ুন  রাজবাড়ীতে ট্রাক আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ

ঘটনার বিবরণে জানা যায়, একটি ডেটিং অ্যাপে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের পরদিনই দেখা করার প্রস্তাব পান তৌহিদ। সে অনুযায়ী তিনি রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে যান। সেখানে ওই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর তাঁকে কাছাকাছি একটি বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় ঢোকার পর আগে থেকে অপেক্ষায় থাকা কয়েকজন তাঁকে আটকে মারধর করেন। এরপর শুরু হয় টাকা আদায়ের চেষ্টা।

ডিবি-সংশ্লিষ্ট সূত্র জানায়, তৌহিদের সামাজিক যোগাযোগ ও পরিচিত হওয়ার দুটি অ্যাপে অ্যাকাউন্ট রয়েছে। এর একটি ‘কিউকে’, অন্যটি ‘হি-সে’। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা আশপাশের এলাকার অন্যদের প্রোফাইল ও ছবি দেখতে এবং পছন্দ অনুযায়ী যোগাযোগ করতে পারেন। ‘কিউকে’ অ্যাপে ব্যক্তিগত বার্তা, ভয়েস চ্যাট ও সরাসরি সম্প্রচারের সুবিধাও রয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, ঘটনার তদন্ত করতে গিয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান পাওয়া গেছে। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপের মাধ্যমে মানুষকে পরিচয়ের ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছিল। নিজেদের মধ্যে এ ধরনের শিকারকে তারা ‘মুরগি ধরা’ বলে অভিহিত করে।

এ ঘটনায় মো. আলী, মো. আসিফ ও রনক হোসেন নামে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ডেটিং অ্যাপে পরিচয়, চার দিন জিম্মি করে ৮ লাখ টাকা আদায়

আপডেট সময় ১০:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ডেটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তৌহিদ হোসেন (ছদ্মনাম) নামের এক ব্যক্তি। রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে দেখা করার পর তাঁকে একটি বাসায় নিয়ে চার দিন আটকে রেখে মারধর করা হয়। এ সময় কয়েক ধাপে তাঁর কাছ থেকে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে তাঁকে উদ্ধার করা হয়।

গত ১৩ নভেম্বর দুপুরে ডিবি পুলিশের মিরপুর বিভাগের একটি দল অভিযান চালিয়ে তৌহিদকে উদ্ধার করে। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পেশায় ফ্রিল্যান্সার তৌহিদের মাসিক আয় দেড় থেকে দুই লাখ টাকা। স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর সংসার। কয়েকটি ডেটিং অ্যাপে তাঁর অ্যাকাউন্ট থাকলেও আগে এসব অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করেননি বলে জানিয়েছেন তিনি। প্রথমবার পরিচিত হয়ে দেখা করতে গিয়েই প্রতারণার ফাঁদে পড়েন বলে তাঁর দাবি।

আরও পড়ুন  ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’