ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

দুই দিনে পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছে ৫ গ্রহাণু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

দুই দিনে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করছে পাঁচটি গ্রহাণু। এর মধ্যে চারটি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পৃথিবীর কাছাকাছি দিয়ে অতিক্রম করেছে। বাকি একটি শুক্রবার (২০ নভেম্বর) পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এসব গ্রহাণুর কারণে পৃথিবীতে কোনো ধরনের ধ্বংসযজ্ঞের আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার হিসাব অনুযায়ী, বিভিন্ন আকারের এসব মহাজাগতিক পাথরখণ্ড দ্রুতগতিতে পৃথিবীর কাছাকাছি এলেও নিরাপদ দূরত্ব বজায় রেখেই অতিক্রম করবে। ফলে এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তবে নাসার শ্রেণিবিন্যাস অনুযায়ী, পাঁচটি গ্রহাণুই সম্ভাব্য ঝুঁকিপূর্ণ গ্রহাণুর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। কারণ, আকারে খুব বড় না হলেও এগুলোর কক্ষপথ পৃথিবীর জন্য নির্ধারিত ন্যূনতম ঝুঁকিপূর্ণ দূরত্বের মধ্যে রয়েছে।

আরও পড়ুন  ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর, বদলে যাচ্ছে ডিজিটাল লেনদেন

নাসার তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে অতিক্রম করা প্রথম গ্রহাণুটির নাম ২০২৬ ভিএ১১। এর ব্যাস প্রায় ৪০ ফুট। পৃথিবী থেকে এর নিকটতম দূরত্ব ছিল ৩৩ লাখ ৫০ হাজার কিলোমিটার।

দ্বিতীয় গ্রহাণু ২০২৬ টিবি৮৪। এর আকার প্রায় ২১০ ফুট, যা একটি উড়োজাহাজের সমান। পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে এটি ছিল ৪৬ লাখ ৫০ হাজার কিলোমিটার দূরে।

তৃতীয় গ্রহাণু ২০০৭ ডব্লিউকে৩-এর ব্যাস প্রায় ৬৪ ফুট। এটি পৃথিবী থেকে ৫৪ লাখ ৭০ হাজার কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করেছে।

চতুর্থ গ্রহাণু ২০১৮ এনই১-এর আকার প্রায় ২৩০ ফুট। ১৯ নভেম্বর এটি পৃথিবী থেকে ৬৩ লাখ ৯০ হাজার কিলোমিটার দূর দিয়ে গেছে।

অন্যদিকে, পঞ্চম গ্রহাণু ২০২৬ ভিডি৬। শুক্রবার (২০ নভেম্বর) এটি পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছানোর কথা রয়েছে। ওই সময় পৃথিবী থেকে এর দূরত্ব থাকবে প্রায় ৪০ লাখ ২০ হাজার কিলোমিটার।

নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে অবস্থিত সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস) পৃথিবীর কাছাকাছি থাকা গ্রহাণু ও ধূমকেতুর গতিবিধি পর্যবেক্ষণ করে। এসব মহাজাগতিক বস্তুর কক্ষপথ, আকার, গতি এবং পৃথিবী থেকে দূরত্ব হিসাব করে সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করা হয়।

নাসার সংজ্ঞা অনুযায়ী, সূর্য থেকে ১৯ কোটি ৫০ লাখ কিলোমিটারের মধ্যে কক্ষপথে চলাচলকারী গ্রহাণু ও ধূমকেতুকে নিয়ার আর্থ অবজেক্ট বা পৃথিবীর কাছাকাছি মহাজাগতিক বস্তু বলা হয়। এসব বস্তুর কক্ষপথ কখনো পৃথিবীর কক্ষপথের কাছাকাছি চলে আসতে পারে।

এ কারণে সম্ভাব্য বিপদ এড়াতে পৃথিবীর কাছাকাছি থাকা এসব মহাজাগতিক বস্তুর গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা জরুরি।

সূত্র: উই-অন।

নিউজটি শেয়ার করুন

দুই দিনে পৃথিবীর পাশ দিয়ে যাচ্ছে ৫ গ্রহাণু

আপডেট সময় ১০:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬