ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুক্তিযুদ্ধে সম্মিলিত প্রতিরোধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (২১ নভেম্বর) দিবসটি পালন করা হবে। এ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহসী সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ মানুষও কাঁধে কাঁধ মিলিয়ে এ সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।

আরও পড়ুন  জরিপে প্রধানমন্ত্রীর প্রতি সন্তুষ্টি ৭৫.৩ শতাংশ, দাবি ডেল্টাগ্রামের

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর ইতিহাসে দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ কারণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসের একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা এ বাহিনী জাতির গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে তাদের সাহসী ভূমিকা দেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছেন।

আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাহিনীর সদস্যদের সততা, দক্ষতা ও কর্মক্ষমতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর এ অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও সংকটের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, দুর্যোগ ও দুর্বিপাকের সময় বাহিনীর সদস্যদের দায়িত্বশীল ভূমিকা তাদের জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাহিনীটিকে সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়নের কার্যক্রম অব্যাহত ছিল।

তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।

সশস্ত্র বাহিনীকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি বিভিন্ন সময়ে এ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় বাহিনীর সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল।

বাণীর শেষাংশে মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

এ ছাড়া সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে নেওয়া সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন তিনি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

সশস্ত্র বাহিনী দিবসে সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

২১ নভেম্বরকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসের অবিস্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। মুক্তিযুদ্ধে সম্মিলিত প্রতিরোধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় এ বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শনিবার (২১ নভেম্বর) দিবসটি পালন করা হবে। এ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাহসী সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ মানুষও কাঁধে কাঁধ মিলিয়ে এ সমন্বিত আক্রমণে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।

আরও পড়ুন  ডেঙ্গু প্রতিরোধে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী