ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

শিশুদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার দিলেন তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আলাপ করেন তিনি। এ সময় তাদের পছন্দের খেলার বিষয়ে জানতে চান এবং পরে শিশু-কিশোরদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার দেন।

শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিশুদের কাছে জানতে চান, কার কোন খেলা পছন্দ।

পরে শিশু-কিশোরদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

আরও পড়ুন  স্বৈরাচার ও গুপ্ত আবারও এক হয়েছে: প্রধানমন্ত্রী

তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এসব আয়োজনের কথা রয়েছে।

এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

শিশুদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার দিলেন তারেক রহমান

আপডেট সময় ০৬:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আলাপ করেন তিনি। এ সময় তাদের পছন্দের খেলার বিষয়ে জানতে চান এবং পরে শিশু-কিশোরদের হাতে ক্রীড়া সামগ্রী উপহার দেন।

শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে একদল শিশু-কিশোরের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিশুদের কাছে জানতে চান, কার কোন খেলা পছন্দ।

পরে শিশু-কিশোরদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি