ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম :
তেজগাঁওয়ের সাত রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিনের জন্য বন্ধ ঘোষণা ইউএনও আসিফ আল জিনাতকে নতুন কর্মস্থলে বদলি লকডাউন জাতীয় বিশ্ববিদ্যালয়ে, অবরুদ্ধ উপাচার্য মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক দুই ডিএফসির তালিকায় বাংলাদেশের নাম, বাড়বে মার্কিন বিনিয়োগের সুযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট রোধে দ্রুত আইন করবে সরকার রাজবাড়ীতে ট্রাক আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বগুড়ার তুরামনির সাক্ষাৎ, পূরণ হলো দীর্ঘদিনের ইচ্ছা

রাজবাড়ীতে ট্রাক আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / 35

ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা শহরে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি গরুবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ট্রাক থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুট করে নিয়ে গেছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে সদর উপজেলার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার পলাশ ও কাজী ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের গরু ব্যবসায়ী মোসহাক হেলাল গাজী (৪০) ও তার তিন সহযোগী মিলে গত ১৫ নভেম্বর জয়পুরহাটের ধলুর হাট থেকে বিভিন্ন প্রজাতির ১১টি গরু কেনেন। পরে সেই গরুগুলো একটি ট্রাকে তুলে কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে বরগুনার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন  পরকীয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রামবাসীর হাতে আটক

পথিমধ্যে সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল একটি খালি ট্রাক দিয়ে তাদের গতিরোধের চেষ্টা চালায়। একপর্যায়ে শ্রীপুর বাসস্ট্যান্ডের ফিলিং স্টেশনগুলোর মধ্যবর্তী স্থানে পৌঁছালে ডাকাতরা তাদের গতিরুদ্ধ করে।

পরে দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়ী ও ট্রাকে থাকা চারজনকে জিম্মি করে মারধর করা হয়। বাধা দিলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে হেলাল গাজী ও মিনহাজ গাজী আহত হন। এরপর ডাকাতরা ট্রাকে থাকা ১১টি গরু তাদের নিজেদের খালি ট্রাকে তুলে নিয়ে শ্রীপুর বাসস্ট্যান্ডের পূর্ব দিকের একটি সরু রাস্তা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাদের ও তাদের খালি ট্রাকটি থানায় নিয়ে আসে। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ভুক্তভোগী ব্যবসায়ীরা থানায় অভিযোগ নিয়ে এসেছেন। পুলিশ পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং জড়িতদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে

নিউজটি শেয়ার করুন

রাজবাড়ীতে ট্রাক আটকে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ

আপডেট সময় ১০:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

রাজবাড়ী জেলা শহরে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একটি গরুবাহী ট্রাকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ট্রাক থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুট করে নিয়ে গেছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে সদর উপজেলার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকার পলাশ ও কাজী ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের গরু ব্যবসায়ী মোসহাক হেলাল গাজী (৪০) ও তার তিন সহযোগী মিলে গত ১৫ নভেম্বর জয়পুরহাটের ধলুর হাট থেকে বিভিন্ন প্রজাতির ১১টি গরু কেনেন। পরে সেই গরুগুলো একটি ট্রাকে তুলে কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে বরগুনার উদ্দেশে রওনা দেন।

আরও পড়ুন  ১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ: ব্যবস্থা নেওয়া হয়েছে