ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা গণহত্যার রায়ে, দুশ্চিন্তায় নেতানিয়াহু!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

মিয়ানমারের সেনাবাহিনীকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় ইসরাইলের আইন ও সামরিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই রায় সরাসরি অন্য কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও এতে তৈরি হওয়া আইনি নজির গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের বিচারপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে ১৯১ পৃষ্ঠার রায়টি পড়ে শোনান আদালত। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। এতদিন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের অনেকে মনে করতেন, লিখিত প্রমাণ ছাড়া এ ধরনের উদ্দেশ্য প্রমাণ করা কঠিন। তবে আইসিজে জানিয়েছে, সরাসরি লিখিত প্রমাণ না থাকলেও বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ করা সম্ভব।

আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে বিচারকরা ৯-৬ ভোটে এই সিদ্ধান্ত দেন। রায়ে বলা হয়, গণহত্যার উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য শুধু লিখিত নির্দেশ বা প্রত্যক্ষ প্রমাণের ওপর নির্ভর করতে হবে না; সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ ও পারিপার্শ্বিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া যেতে পারে।

আরও পড়ুন  নেতানিয়াহুর গ্রেপ্তারে ব্যর্থতা: হাঙ্গেরির কাছে ব্যাখ্যা চাইল আইসিসি

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে ১ দশমিক ২ শতাংশ মানুষ নিহত এবং সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। মিয়ানমার ওই অভিযানকে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ হিসেবে বর্ণনা করলেও আদালত সেই যুক্তি গ্রহণ করেননি। বরং দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের অধিকার হরণ, বিদ্বেষমূলক বক্তব্য, হত্যা, ধর্ষণ, শিশুদের ওপর হামলা এবং গ্রাম ধ্বংসের মতো ঘটনাগুলো একসঙ্গে বিবেচনা করে গণহত্যার সিদ্ধান্তে পৌঁছান বিচারকরা।

এই রায়কে ইসরাইলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কারণ, মামলায় তৃতীয় পক্ষ হিসেবে গাম্বিয়ার মামলা করার অধিকার এবং জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে প্রমাণ হিসেবে গ্রহণ করেছে আদালত। গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাও তৃতীয় পক্ষ হিসেবে মামলা করেছে।

বিশেষজ্ঞদের মতে, কোনো জনগোষ্ঠীর একটি অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান গণহত্যার পর্যায়ে পড়তে পারে—এমন পর্যবেক্ষণ ইসরাইলের আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে।

আইসিজের এই রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আন্তর্জাতিক আদালতগুলোর এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে থাকা বেনিয়ামিন নেতানিয়াহু কিংবা তাঁর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট—কারও জন্যই এই রায় স্বস্তির কারণ নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা আইসিজের ঐতিহাসিক রায়ে উল্লাস প্রকাশ করেছেন।

তবে বিশেষজ্ঞদের ধারণা, ইসরাইলের বিরুদ্ধে গাজা-সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় পেতে আরও এক দশক বা তার বেশি সময় লেগে যেতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা গণহত্যার রায়ে, দুশ্চিন্তায় নেতানিয়াহু!

আপডেট সময় ০৬:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মিয়ানমারের সেনাবাহিনীকে রোহিঙ্গা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় ইসরাইলের আইন ও সামরিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। এই রায় সরাসরি অন্য কোনো দেশের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও এতে তৈরি হওয়া আইনি নজির গাজায় ইসরাইলের সামরিক অভিযানের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগের বিচারপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে ১৯১ পৃষ্ঠার রায়টি পড়ে শোনান আদালত। গণহত্যার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্য প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। এতদিন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের অনেকে মনে করতেন, লিখিত প্রমাণ ছাড়া এ ধরনের উদ্দেশ্য প্রমাণ করা কঠিন। তবে আইসিজে জানিয়েছে, সরাসরি লিখিত প্রমাণ না থাকলেও বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ করা সম্ভব।

আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়ার নেতৃত্বে বিচারকরা ৯-৬ ভোটে এই সিদ্ধান্ত দেন। রায়ে বলা হয়, গণহত্যার উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য শুধু লিখিত নির্দেশ বা প্রত্যক্ষ প্রমাণের ওপর নির্ভর করতে হবে না; সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ ও পারিপার্শ্বিক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া যেতে পারে।

আরও পড়ুন  আইসিজিতে শুরু রোহিঙ্গা গণহত্যা বিচার, দশ বছর পর ন্যায়বিচারের পথে প্রথম ধাপ