ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 240

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ‘নরকের পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই বক্তব্য জানান। ট্রাম্প বলেন, ‘‘ইসরায়েলকে সব প্রয়োজনীয় সহায়তা পাঠানো হয়েছে। আমি যা বলেছি, তা না মানলে হামাসের কোনো সদস্যই নিরাপদ থাকবে না।’’

হোয়াইট হাউসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাসের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর আগে, যুক্তরাষ্ট্র কখনোই হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি, কারণ তারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ট্রাম্প আরও বলেন, ‘‘যে মুহূর্তে জিম্মিদের মুক্তি না দিলে, তোমাদের জন্য ভয়ংকর পরিণতি অপেক্ষা করছে। হামাসকে বলছি, এখনই গাজা ছেড়ে যাও, তোমাদের সামনে এখনও সুযোগ রয়েছে।’’

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তায় এশিয়ার শেয়ারবাজারে আবারও ধস

তিনি গাজার সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন, ‘‘তোমাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে যদি জিম্মিদের আটকে না রাখো। কিন্তু যদি এটা চালিয়ে যাও, তাহলে তোমরা শেষ হয়ে যাবে।’’ মুক্তি পাওয়া কয়েকজন জিম্মি সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যার পরেই এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ওদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টায় ইসরায়েলের সঙ্গে পরামর্শ করা হয়েছে এবং হামাসের সঙ্গে সরাসরি আলোচনায় বসা হয়েছে। ইসরায়েল জানায়, গাজায় বর্তমানে ৫৯ জন জিম্মি রয়েছেন, যার মধ্যে ২৪ জনকে জীবিত থাকতে আশা করা হচ্ছে। তাদের মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তা’: হামাসকে জিম্মিরা মুক্তি না দিলে ভোগ করতে হবে ‘নরকের পরিণতি’

আপডেট সময় ০১:২৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫