ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, থাকছে সন্তানকে নজরদারির সুযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

কিশোরদের নিরাপদে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ দিতে নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধা চালু করেছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে সন্তানের প্রোফাইলের গোপনীয়তা, গ্রুপে যুক্ত হওয়া, স্ট্যাটাস, চ্যানেল অনুসরণ এবং মেটা এআই ব্যবহারের কিছু বিষয় নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। তবে নতুন এই ব্যবস্থায় সন্তানের ব্যক্তিগত বার্তা পড়া বা ফোনকল শোনার সুযোগ থাকছে না।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন সুবিধাগুলো ঐচ্ছিক। অভিভাবক ও কিশোরেরা একসঙ্গে বসে এসব সেটিংস চালু ও নির্ধারণ করতে পারবেন।

নতুন ফিচারের আওতায় কিশোরের প্রোফাইল ছবি কারা দেখতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। একই সঙ্গে কারা কিশোরকে হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে যুক্ত করতে পারবেন, সেটিও নিয়ন্ত্রণ করা যাবে।

আরও পড়ুন  বিসিসির নতুন নির্বাহী পরিচালক হলেন নাহিদ সুলতানা মল্লিক

কিছু সেটিংস পরিবর্তনের ক্ষেত্রে অভিভাবকের অনুমোদন এবং পিনের প্রয়োজন হতে পারে। এর ফলে কিশোরের অ্যাকাউন্টের নির্দিষ্ট কিছু গোপনীয়তা-সংক্রান্ত পরিবর্তনের ওপর অভিভাবকের নিয়ন্ত্রণ থাকবে।

কোনো কিশোর হোয়াটসঅ্যাপের কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হয়ে গেলে অভিভাবকের কাছে নোটিফিকেশন পাঠানোর ব্যবস্থাও রাখা হয়েছে। এ ছাড়া কোনো গ্রুপের সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলে সতর্কবার্তা পাওয়ার সুবিধা থাকতে পারে।

তবে এসব নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপের ভেতরের কথোপকথন দেখার সুযোগ থাকবে না। ব্যক্তিগত বার্তা ও ফোনকল আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে।

স্ট্যাটাস ও চ্যানেল ব্যবহারের ক্ষেত্রেও নতুন নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত হয়েছে। অভিভাবকেরা নির্ধারণ করতে পারবেন, কিশোর কোন কোন হোয়াটসঅ্যাপ চ্যানেল অনুসরণ করতে পারবে। পাশাপাশি কিশোর নিজে কোনো চ্যানেল তৈরি করতে পারবে কি না, সেই সিদ্ধান্তও নেওয়া যাবে।

এ ছাড়া কিশোর কার স্ট্যাটাস দেখতে পারবে এবং কারা তার স্ট্যাটাস দেখতে পারবেন, সে বিষয়েও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যাবে।

মেটা এআই ব্যবহারের ক্ষেত্রেও অভিভাবকদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। কিশোরদের জন্য সাধারণ ১৩+ সেটিং চালু রাখা যাবে। চাইলে আরও সীমিত কনটেন্টের ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নেওয়ার সুযোগও থাকছে।

নতুন সুবিধার মাধ্যমে অভিভাবকেরা সন্তানের ডিজিটাল যোগাযোগের কিছু দিক নিয়ন্ত্রণ করতে পারলেও ব্যক্তিগত কথোপকথনে প্রবেশ করতে পারবেন না। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যক্তিগত চ্যাট পড়া কিংবা ফোনকল শোনার সুযোগ এই ব্যবস্থায় রাখা হয়নি। ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তা নিশ্চিত করতে এন্ড-টু-এন্ড এনক্রিপশন বহাল থাকবে।

হোয়াটসঅ্যাপ আরও জানিয়েছে, নতুন অভিভাবক নিয়ন্ত্রণ সুবিধাগুলো পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। ফলে সব ব্যবহারকারী বা পরিবার একই সময়ে এই ফিচারগুলো ব্যবহারের সুযোগ নাও পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, থাকছে সন্তানকে নজরদারির সুযোগ

আপডেট সময় ১০:৪৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬