ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হাসিনাকে আশ্রয় দিয়ে বিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। তবে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে আশ্রয় দিয়ে সেই বন্ধুত্ব বজায় রাখা সম্ভব নয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারতের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এরকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আপনারা নিন্দিত হবেন।”

আরও পড়ুন  ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় চমক, বাদ শুভমান গিল

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে বিএনপির এই নেতা বলেন, গত ৫০ থেকে ৫৫ বছরে শেখ হাসিনার মতো শাসক এ দেশে আসেননি। গায়ের জোরে তিন মেয়াদ ক্ষমতায় থেকে তিনি ভেবেছিলেন আজীবন ক্ষমতায় থাকবেন। কিন্তু কোনো নির্বাচনের মাধ্যমে নয়, ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে তাঁকে পালাতে হয়েছে।

দুদু বলেন, পালিয়ে যাওয়া কেউ কি কখনো ফিরে আসে? শেখ হাসিনা আবার দেশে ফিরতে চাইছেন, কিন্তু তা কখনোই সম্ভব নয়।

আওয়ামী লীগের রাজনীতি নিয়েও কঠোর সমালোচনা করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড আওয়ামী লীগের কাজ। গোপালগঞ্জে হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের এসব অন্যায় দেশের মানুষ মেনে নেয় না। রাজনীতিতে দলটি আবর্জনাতুল্য।

বিএনপির নেতৃত্বের প্রসঙ্গ তুলে দুদু বলেন, রাজনীতিতে থাকতে হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দৃষ্টান্ত অনুসরণ করতে হবে।

বর্তমান নেতৃত্ব ও সরকারের প্রশংসা করে তিনি বলেন, যাঁর নেতৃত্বে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে, তিনি জনবান্ধব মানুষ। তাঁর বিশেষ গুণ রয়েছে। তাঁর মন্ত্রিসভার সদস্য ও সহকর্মীরাও পরীক্ষিত। প্রায় দুই দশক ধরে তাঁরা এ দেশে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন।

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে সন্ত্রাসী ও পরজীবীদের ভবিষ্যৎ থাকবে না।

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আম-জনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খানসহ ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।

নিউজটি শেয়ার করুন

হাসিনাকে আশ্রয় দিয়ে বিশ্বে নিন্দিত হচ্ছে ভারত: দুদু

আপডেট সময় ০৪:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়। তবে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিকে আশ্রয় দিয়ে সেই বন্ধুত্ব বজায় রাখা সম্ভব নয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ভারতের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, “আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই। কিন্তু এরকম একজন খুনি ও লুটেরাকে আপনারা যদি কাছে রাখেন, তবে বন্ধুত্ব কীভাবে হবে? এই ব্যক্তিকে যতদিন আপনারা কাছে রাখবেন, শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আপনারা নিন্দিত হবেন।”

আরও পড়ুন  বাংলাদেশ-ভারত গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশ প্রতিনিধি দল: নতুন আলোচনা শুরু কলকাতায়