ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম :
সব ধর্মের মানুষকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চাঁদাবাজি-সন্ত্রাসের তালিকা করবে গোয়েন্দা সংস্থা: আইজিপি পদত্যাগের পর হাসিমুখে পূজামণ্ডপে ইশরাক সৌদি আরবে নিহত নুরুল হকের পরিবার পেলেন ক্ষতিপূরণ বিচ্ছেদের পর নতুন রূপে শেহতাজ রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী নৌপরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমছে নেতানিয়াহুর, খুঁজছেন নতুন মিত্র সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী প্রাথমিক শিক্ষা সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার ববি হাজ্জাজের

ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 212

ছবি: সংগৃহীত

স্মার্টফোন ব্যবহার করে মানুষ আজকাল প্রায় কাজ করে থাকেন। তাই স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এর জন্য ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়াই দায়ী নয়। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কতগুলো প্রযুক্তিগত কারণ আছে, যেগুলো সাধারণত উপেক্ষা করা হয়ে থাকে। স্মার্টফোনে এমন ৫টি ফিচার থাকে যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।

কিন্তু বেশির মানুষই প্রযুক্তিগত সমস্যা সমাধান না করে ফোনের জন্য নতুন ব্যাটারি বা নতুন ফোন কিনতে বাধ্য হন। চলুন জেনে নিই এই ফিচারগুলো সম্পর্কে—

স্ক্রিনের ব্রাইটনেস এবং টাইমআউট সেটিং
ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ হলো ডিসপ্লে। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করুন যাতে এটি আপনার চোখের জন্য আরামদায়ক হয়। অযথা ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখা উচিত নয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন। এটি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন  আইফোন ১৭ সিরিজে ব্যাটারিতে বড় চমক

ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্লক
ব্যবহারকারীর অজান্তেই অনেক সময় কিছু কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যা ফোনের ব্যাটারি নষ্ট করে দেয়। তাই এ ধরনের ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো দেখে‌ শুনে ব্যবহার উচিত। ফোনের ‘সেটিংস’ থেকে অ্যাপগুলো খুঁজে নিয়ে ‘ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ’ অপশন বন্ধ করে দিলে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

লোকেশন শেয়ারিং
লোকেশন শেয়ারিং অপশনটি ফোনের ব্যাটারি শেষ করে দিতে পারে। তাই প্রতিটি অ্যাপকে লোকেশন শেয়ার অপশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। আর এটি বন্ধ করার জন্য প্রথমে, ‘সেটিংস’ এ যান, তারপর ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন, তারপরে ‘লোকেশন সার্ভিস’ এ ট্যাপ করুন। এর পর ‘অলওয়েস’র পরিবর্তে ‘অ্যাপ ইউজিং’ অপশন সিলেক্ট করুন।

সেলুলার ডেটার বদলে ওইফাই ডেটা নির্বাচন
ব্যবহারকারীদের পক্ষে সম্ভব হলে সেলুলার ডেটার পরিবর্তে ওইফাই ব্যবহার করা উচিত। কারণ, সেলুলার নেটওয়ার্ক ওইফাইয়ের তুলনায় অনেক শক্তি খরচ করে, যার ফলে ফোনের ব্যাটারির আয়ু কমে যায়।

লো-পাওয়ার মোড
আইফোনের ক্ষেত্রে সবসময় লো পাওয়ার মোড সক্রিয় রাখা উচিত। কারণ, এটি ব্যাটারি কম খরচ করে। আর এর জন্য প্রথমে ‘সেটিংস’ এ যান। এরপর ‘ব্যাটারি’ অপশনে ট্যাপ করুন এবং তারপরে ‘লো পাওয়ার মোড’ সিলেক্ট করুন।

নিউজটি শেয়ার করুন

ফোনের ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে? বন্ধ করুন এই ৫ ফিচার

আপডেট সময় ১২:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

স্মার্টফোন ব্যবহার করে মানুষ আজকাল প্রায় কাজ করে থাকেন। তাই স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। এর জন্য ফোনের ব্যাটারি নষ্ট হয়ে যাওয়াই দায়ী নয়। ব্যাটারি দ্রুত শেষ হওয়ার কতগুলো প্রযুক্তিগত কারণ আছে, যেগুলো সাধারণত উপেক্ষা করা হয়ে থাকে। স্মার্টফোনে এমন ৫টি ফিচার থাকে যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।

কিন্তু বেশির মানুষই প্রযুক্তিগত সমস্যা সমাধান না করে ফোনের জন্য নতুন ব্যাটারি বা নতুন ফোন কিনতে বাধ্য হন। চলুন জেনে নিই এই ফিচারগুলো সম্পর্কে—

স্ক্রিনের ব্রাইটনেস এবং টাইমআউট সেটিং
ব্যাটারি দ্রুত শেষ হওয়ার প্রধান কারণ হলো ডিসপ্লে। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে সেট করুন যাতে এটি আপনার চোখের জন্য আরামদায়ক হয়। অযথা ফোনের উজ্জ্বলতা বাড়িয়ে রাখা উচিত নয়। এছাড়াও, অটো-লক বা স্ক্রিন টাইমআউট সেটিংস পরিবর্তন করুন। এটি আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়িয়ে দিতে পারে।

আরও পড়ুন  স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারের জন্য প্রতিবেশীকে স্বামীর ফোন!