ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যেসব কাগজপত্র প্রস্তুত রাখতে হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

সরকারের অগ্রাধিকারভিত্তিক ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি ও বাসাবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য নেবেন। এ জন্য আগেভাগেই নির্ধারিত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২০২৬ সালের অক্টোবর থেকে সারা দেশে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে তথ্য সংগ্রহকারীরা সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে যাবেন। তাঁদের তথ্য প্রদানে সুবিধার জন্য প্রয়োজনীয় নথি আগে থেকেই গুছিয়ে রাখার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশীদের জন্য চালু হলো থাইল্যান্ডের ই-ভিসা

ফ্যামিলি কার্ড যে নারীর নামে ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের এনআইডির কপিও প্রয়োজন হবে। যেসব সদস্যের জাতীয় পরিচয়পত্র নেই, বিশেষ করে ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ সংরক্ষণে রাখতে বলা হয়েছে।

এ ছাড়া কার্ডপ্রাপ্তির জন্য মনোনীত নারীর এনআইডি ব্যবহার করে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। পরিবারের সদস্যসংখ্যা, আয়-ব্যয় ও সম্পদের বিবরণও সঠিকভাবে জানাতে হবে। এর পাশাপাশি বসতবাড়ির ছবি, কার্ডগ্রহীতা নারীর ছবি এবং প্রয়োজন অনুযায়ী নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখতে হবে।

কর্মসূচিটি নিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার বিষয়েও সতর্ক করেছে সমাজসেবা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য কোনো ফি নেওয়া হবে না। কার্ড করে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তাঁকে টাকা না দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

তথ্য সংগ্রহের সময় দায়িত্বপ্রাপ্ত কর্মীদের প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন এ কার্যক্রমের বাইরে থেকে না যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

জনসাধারণের মধ্যে কর্মসূচি সম্পর্কে ধারণা তৈরি করতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় মসজিদের ইমাম, খতিব, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে।

সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জনসচেতনতা তৈরি এবং সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যেসব কাগজপত্র প্রস্তুত রাখতে হবে

আপডেট সময় ০৪:২৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সরকারের অগ্রাধিকারভিত্তিক ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারীরা সরাসরি বাড়ি ও বাসাবাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য নেবেন। এ জন্য আগেভাগেই নির্ধারিত কাগজপত্র ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম প্রধান এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ২০২৬ সালের অক্টোবর থেকে সারা দেশে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে তথ্য সংগ্রহকারীরা সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে যাবেন। তাঁদের তথ্য প্রদানে সুবিধার জন্য প্রয়োজনীয় নথি আগে থেকেই গুছিয়ে রাখার অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন  নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম