ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 48

ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ: শিশুসহ প্রাণ গেল ৩ জনের

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে নাটোর-পাবনা মহাসড়কে আরপি পরিবহনের একটি বাসের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

নিউজটি শেয়ার করুন

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০

আপডেট সময় ১০:০০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বনপাড়ায় জাহেদা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনায় ১০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  বলিভিয়ার পোটোসি অঞ্চলে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত ২০ জন