ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 97

ছবি সংগৃহীত

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গভীর রাতে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। লতিফ হলের ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর উভয় সংগঠন একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দুই পক্ষই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তির দাবি করেছে।

আরও পড়ুন  লালমনিরহাটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

আহতদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দাবি করেন, ছাত্রশিবিরের একদল কর্মী দেশীয় অস্ত্র নিয়ে লতিফ হলে ঢুকে ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা চালায়। তাদের অভিযোগ, হামলার সময় ছাত্রদলের এক কর্মীকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে ইসলামী ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, রাতের অন্ধকারে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদল কর্মীরা রামদা, রড ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বলেন, ক্যাম্পাসে সহাবস্থান নষ্টের চেষ্টা চলছে।

রাতেই আহত শিক্ষার্থীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ যান সংশ্লিষ্ট নেতারা।

সংঘর্ষের পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে লতিফ হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট সময় ১১:২০:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গভীর রাতে ছাত্রদল ও ছাত্রশিবির নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। লতিফ হলের ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর উভয় সংগঠন একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দুই পক্ষই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের শাস্তির দাবি করেছে।

আরও পড়ুন  খাগড়াছড়িতে কাভার্ডভ্যান ও ট্রাক্টরের সংঘর্ষে অগ্নিকাণ্ড, আহত ৪