ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং সদর উপজেলার কানাইপুরে বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেট কার ও অটোরিকশার ওপর পড়লে এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  উত্তরার আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬, হাসপাতালে চিকিৎসাধীন ১০

এর প্রায় আধা ঘণ্টা পর, বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুরের তেঁতুলতলা এলাকায় দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কে বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ও অটোরিকশার ওপর উল্টে পড়ে। এতে যানবাহন দুটির একাংশ দুমড়েমুচড়ে যায়। অটোরিকশায় থাকা এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হন। এ ঘটনায় আহত হন আরও সাতজন।

নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ কর্মকর্তা শ্রীবাস বারুই জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। উদ্ধারকাজ চলছিল এবং পরে বিস্তারিত জানানো হবে। কানাইপুরের অপর দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১

আপডেট সময় ০৯:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মধুখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন এবং সদর উপজেলার কানাইপুরে বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেট কার ও অটোরিকশার ওপর পড়লে এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হন। দুই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে মধুখালী উপজেলার আরকান্দি এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। মাগুরা থেকে ছেড়ে আসা কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন  কঙ্গোতে কোল্টান খনি ধসে নিহত ২০০ জনেরও বেশি