ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রাঙ্গামাটি সাজেকে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ শিশু ফেনীবাসীর দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রীর অ্যাপলকে ৭০ হাজার কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ, ফাঁকা গুলি ও ভাঙচুর ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত সরকারের দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতির স্ত্রী থেকে কৃষকের স্ত্রী সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সালমান পোস্ট সরালেও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার জ্বালানি সংকট নিয়ে নাগরিকদের সতর্ক করল ইরান

নরসিংদীতে মোটরসাইকেল-ইজিবাইক সাইড নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / 418

ছবি সংগৃহীত

নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেওয়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার চর-বেলাব এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। নিহত সাইফুল মিয়া (২৬) চর-বেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।

আরও পড়ুন  বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫ জনের ৪ জনই একই পরিবারের

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঈদের দিন বিকেলে স্থানীয় যুবকদের আয়োজনে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে চর-বেলাব ও মাটিয়ালপাড়া গ্রামের দুই যুবকের মধ্যে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং রাতে হামলার ঘটনায় তিনজন গুরুতর আহত হন।

ঘটনার পরদিন বৃহস্পতিবার সকাল থেকেই দুই গ্রামের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ গ্রামবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে না দিয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়।

এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সাইফুল মিয়া মারা যান। অন্য আহতদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান। অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, পরিস্থিতি এখনো উত্তপ্ত। সংঘর্ষ থামাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

এলাকাজুড়ে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্থিতিশীল রাখতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে মোটরসাইকেল-ইজিবাইক সাইড নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ২০

আপডেট সময় ০৫:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল ও ইজিবাইকের সাইড দেওয়া নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে এক যুবক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলার চর-বেলাব এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। নিহত সাইফুল মিয়া (২৬) চর-বেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪