ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদিতে সাত দিনে ১৪ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)–এর তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে মোট ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ১২১ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইনসংক্রান্ত কারণে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

আরও পড়ুন  অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি গ্রেপ্তার

এ ছাড়া সৌদিতে প্রবেশের চেষ্টা করার সময় প্রতিবেশী দেশগুলোর সীমান্ত থেকে আরও ১ হাজার ৩১৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার নাগরিক, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৩৬৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৯৩৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এ ছাড়া ৩ হাজার ২৪০ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় ভ্রমণ সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।

অবৈধভাবে সৌদি আরবে প্রবেশকারী ব্যক্তিদের পরিবহন বা আশ্রয় দিয়ে সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সংশ্লিষ্ট যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

সন্দেহজনক কর্মকাণ্ড বা আইন লঙ্ঘনের বিষয়ে মক্কা ও রিয়াদ অঞ্চল থেকে ৯১১ নম্বরে এবং সৌদির অন্যান্য অঞ্চল থেকে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে বলা হয়েছে।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

সৌদিতে সাত দিনে ১৪ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)–এর তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে মোট ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়। তাদের মধ্যে আবাসন আইন ভঙ্গের অভিযোগে ৭ হাজার ১২১ জন, অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টার অভিযোগে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইনসংক্রান্ত কারণে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।

আরও পড়ুন  রাজধানীতে বাগেরহাটের সাবেক এমপি মিলনসহ আওয়ামী লীগের ৯ নেতা গ্রেপ্তার