ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন সেনাবাহিনীর সচিবের পদত্যাগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল পদত্যাগ করেছেন। দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে চলা মতবিরোধের মধ্যেই ড্রিসকলের পদত্যাগের খবর সামনে এলো। মার্কিন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন জেনারেলকে সরিয়ে দেওয়া এবং উচ্চপদস্থ জেনারেলের সংখ্যা কমানোর বিতর্কিত উদ্যোগকে কেন্দ্র করে দুজনের মধ্যে এই মতবিরোধ তৈরি হয়েছিল।

ড্রিসকল চলতি বছরের শেষ নাগাদ দায়িত্ব ছাড়তে পারেন বলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে তার পদত্যাগের পর হোয়াইট হাউস তার কাজের প্রশংসা করেছে।

আরও পড়ুন  ‘৫ আগস্ট সেনাবাহিনী নীরব থাকলে গৃহযুদ্ধের ঝুঁকি ছিল’: আব্দুল হক

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘মেক আমেরিকা স্ট্রং এগেইন’ কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনী বিভাগে ড্রিসকল অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, ঐতিহাসিক সামরিক অভিযান পরিচালনায় নেতৃত্ব দেওয়া, সেনাবাহিনীর প্রস্তুতি ও যুদ্ধ সক্ষমতার ওপর গুরুত্ব বাড়ানো এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে আলোচনায় সহায়তা করাসহ বিভিন্ন ক্ষেত্রে ড্রিসকল গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আনা কেলি আরও বলেন, প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কাজ করে ড্রিসকলের অবদানের কারণে মার্কিন সেনাবাহিনী আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মার্কিন সেনাবাহিনীর সচিবের পদত্যাগ

আপডেট সময় ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬