ঢাকা ০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রীর গাড়িবহরে প্রবেশ চেষ্টায় যুবক রিমান্ডে সৌদিতে সাত দিনে ১৪ হাজারের অধিক প্রবাসী গ্রেপ্তার মার্কিন সেনাবাহিনীর সচিবের পদত্যাগ দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় বিমান জাপানের বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাশিয়ায় পর্বতারোহীদের ওপর ভয়াবহ তুষারধস, নিহত অন্তত ১১ মাঝপদ্মায় ইঞ্জিন বিকল, স্রোতে দেড় কিলোমিটার ভেসে গেল ফেরি প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন, নতুন আলোচনার দরকার নেই: দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সিফাতের জামিন নামঞ্জুর অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ: ববি হাজ্জাজ

দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় বিমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

উড্ডয়নের কিছুক্ষণ পর মাঝ আকাশে বিমানের প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় জরুরি অবতরণ করেছে ভারতের এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কেরালার কোচি থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উদ্দেশে যাত্রা করা বিমানটি পরে কোচি বিমানবন্দরেই ফিরে আসে।

ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৩৭ সিরিজের ওই বিমানের ফ্লাইট নম্বর ছিল ‘এআই-৪১৫’। কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় ৫০ মিনিট পর পাইলট প্রথম ইঞ্জিনে তেলের পরিমাণ অত্যন্ত কমে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন।

আরও পড়ুন  মেক্সিকোতে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ: নিহত কমপক্ষে ৩০

পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাইলটরা আবুধাবির পরিবর্তে কোচিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এয়ার ইন্ডিয়ার একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিমানে তেলের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে সেটিকে আবুধাবি পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না।

ফিরে আসার সময় তেলের চাপ আরও কমে গেলে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রথম ইঞ্জিনটি বন্ধ করে দেন পাইলটরা। এ ঘটনায় বিমানের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটির সব যাত্রী নিরাপদে আছেন। ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিমানটিতে কতজন যাত্রী ও ক্রু ছিলেন, সে তথ্যও প্রকাশ করা হয়নি।

এর আগে ২০২৫ সালের ১২ জুন গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানের ২৪১ জন যাত্রী ও ক্রু এবং মাটিতে থাকা ১৯ জনসহ মোট ২৬০ জন নিহত হন।

সূত্র: ইন্ডিয়া টুডে

নিউজটি শেয়ার করুন

দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারতীয় বিমান

আপডেট সময় ০৫:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬