ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
মাঝপদ্মায় ইঞ্জিন বিকল, স্রোতে দেড় কিলোমিটার ভেসে গেল ফেরি প্রধানমন্ত্রী যথাসময়ে ভারত সফর করবেন, নতুন আলোচনার দরকার নেই: দীনেশ ত্রিবেদী বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সিফাতের জামিন নামঞ্জুর অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ: ববি হাজ্জাজ ‘মেগা প্রজেক্টের নামে মুখোরোচক কথা শুনেছি’: রিজভী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি লেবাননে ইসরায়েলি হামলা, দুই শিশুসহ নিহত ১১ নতুন গুম আইন বিচারব্যবস্থার মাইলফলক হয়ে থাকবে: চিফ প্রসিকিউটর ‘তিন নম্বর জন ডান’, পরীমণির কোলে সদ্যোজাত শিশুর ছবি সাভারে পুলিশ সদস্য হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সিফাতের জামিন নামঞ্জুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০২:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর সন্ত্রাসবিরোধী মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

শুনানিতে সিফাতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন  জুলাই আন্দোলন মামলায় আত্মসমর্পণে জামিন পেলেন অপু বিশ্বাস

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও সভা করার মদদদাতা। পুলিশ তদন্ত করে এ বিষয়ে প্রমাণ পেয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

রিমান্ডের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রিমান্ড আবেদনের সময় শেষ হয়নি। পুলিশ চাইলে যেকোনো সময় আদালতে রিমান্ড আবেদন করতে পারে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি অভিযোগ করেন, সরকারের হীন প্রচেষ্টার কারণে সিফাতের জামিন নামঞ্জুর হয়েছে। তিনি বলেন, সিফাতকে আটকের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারপ্রধানকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

এতে একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি। এসব বিষয় আদালতে তুলে ধরার পরও বিচারক জামিন আবেদন নামঞ্জুর করেছেন বলে জানান আসামিপক্ষের এই আইনজীবী।

এর আগে গত শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, সিফাতের জামিন নামঞ্জুর

আপডেট সময় ০৪:০২:০০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর সন্ত্রাসবিরোধী মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দীর্ঘ শুনানি শেষে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক মো. রাকিবুল ইসলাম এ আদেশ দেন।

শুনানিতে সিফাতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান।

আরও পড়ুন  জামিন অনিশ্চিত: চিন্ময় দাশের মামলায় হাইকোর্টের রুল